রবির কর ছুঁয়ে গেল ছায়ানটের সন্ধ্যা

· Prothom Alo

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গান, তাঁকে নিবেদিত কবিতা এবং কথামালার সমন্বয়ে নির্মিত আলেখ্যানুষ্ঠান ‘এসেছে রবির কর’ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় এ আয়োজন করা হয় রাজধানীর ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে। যুববন্ধু আবৃত্তি প্রয়াস ‘মন্ত্রমুগ্ধ’-এর প্রথম আয়োজন হিসেবে অনুষ্ঠানটি ছিল রবীন্দ্রনাথের বহুমাত্রিক জীবনদর্শন, সাহিত্যভাবনা ও মানবিক চেতনার প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্যর প্রতি নিবেদন ছিল।

অনুষ্ঠানের ভাবনায় উঠে আসে, রবীন্দ্রনাথ ঠাকুর কেবল বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ কবিই নন; তিনি ছিলেন কর্মযোগী, দার্শনিক, শিক্ষাচিন্তক এবং মানবতাবাদী। তাঁর সাহিত্য ও দর্শন আজও বিশ্বায়নের চ্যালেঞ্জ, মানবিক সংকট, নারী স্বাধীনতা, প্রকৃতিপ্রেম এবং আধুনিক শিক্ষা ভাবনার আলোচনায় সমানভাবে প্রাসঙ্গিক। বাঙালির চিন্তা-চেতনা ও সাংস্কৃতিক পরিচয়ের সঙ্গে তাঁর সৃষ্টিকর্ম এমনভাবে জড়িয়ে আছে, প্রতিদিনের জীবনবোধেও তিনি অনিবার্য উপস্থিতি হয়ে থাকেন।

Visit freshyourfeel.org for more information.

প্রথম নিবেদন সাজানো হয়েছে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। অনুষ্ঠানে কবিগুরুর রচনা, তাঁকে নিয়ে লেখা কবিতা, সংগীত এবং কথামালার সমন্বয়ে নির্মিত হয় এক আবেগঘন শিল্প-আখ্যান।

অনুষ্ঠানের কথামালা উপস্থাপন করেন জনপ্রিয় অভিনয়শিল্পী শাহীন খান ও আফসানা মিমি। আবৃত্তি পরিবেশন করেন বেলায়েত হোসেন, ইকবাল খোরশেদ, আহসান দীপ, নায়লা তারান্নুম চৌধুরী, শেখ ফয়সল আহমেদ, শিরিন ইসলাম, শিখা সেনগুপ্ত, মাহমুদা আক্তার মীরা, কাজী রাজেশ, ডলি দাস, আমিয়া আমানিত এবং জয় হাসান। সংগীত পরিবেশন করেন তানজীনা আনা ও মোশফিকুর রহমান তুর্য।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ইকবাল খোরশেদ। আলোক পরিকল্পনায় ছিলেন অঞ্জন বিশ্বাস।

নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই–মেইল: [email protected]

Read full story at source