এইচএসসি পরীক্ষা ২০২৬। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় পড়ে নাও
· Prothom Alo

বাংলা ২য় পত্র: সমাস
Visit freshyourfeel.org for more information.
প্রদত্ত শব্দ ব্যাসবাক্য সমাসের নাম
তেপায়া তে (তিন) পায়া যার সংখ্যাবাচক বহুব্রীহি সমাস
তোরা সে ও তুই একশেষ দ্বন্দ্ব সমাস
দম্পতি জায়া ও পতি দ্বন্দ্ব সমাস
দেশান্তর অন্য দেশ নিত্য সমাস
দুধেভাতে দুধে ও ভাতে দুধে ও ভাতে– অলুক দ্বন্দ্ব সমাস
ধর্মঘট ধর্ম রক্ষার্থে ঘট মধ্যপদলোপী কর্মধারয় সমাস
নবপৃথিবী নব যে পৃথিবী কর্মধারয় সমাস
নদীমাতৃক নদীমাতা যার বহুব্রীহি সমাস
নবীনবরণ নবীনকে বরণ দ্বিতীয়া তৎপুরুষ
পকেটমার পকেট মারে যে উপপদ তৎপুরুষ সমাস
পঙ্কজ পঙ্কে জন্মে যা উপপদ তৎপুরুষ সমাস
প্রভাত প্র (প্রকৃষ্ট) ভাত প্রাদি সমাস
পুষ্পসৌরভ পুষ্পের সৌরভ ষষ্ঠী তৎপুরুষ সমাস
বেওয়ারিশ নেই ওয়ারিশ যার নঞ বহুব্রীহি
বিষাদসিন্ধু বিষাদ রূপ সিন্ধু রূপক কর্মধারয়
মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মধারয় সমাস
যুগান্তর অন্য যুগ নিত্য সমাস
যৌবনসূর্য যৌবন রূপ সূর্য রূপক কর্মধারয় সমাস
যথারীতি রীতিকে অতিক্রম না করে অব্যয়ীভাব সমাস
রাজপথ পথের রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস
রাজনীতি নীতির রাজা ষষ্ঠী তৎপুরুষ সমাস
লাঠালাঠি লাঠিতে লাঠিতে যে লড়াই ব্যতিহার বহুব্রীহি সমাস
শতাব্দী শত অব্দের সমাহার দ্বিগু সমাস
সিংহাসন সিংহচিহ্নিত আসন মধ্যপদলোপী কর্মধারয় সমাস
সলিলসমাধি সলিলে সমাধি সপ্তমী তৎপুরুষ সমাস
সপ্তর্ষি সপ্ত ঋষির সমাহার দ্বিগু সমাস
সেতার সে (তিন) তার যার বহুব্রীহি সমাস
হাসাহাসি হাসিতে হাসিতে যে ক্রিয়া ব্যতিহার বহুব্রীহি সমাস
হাভাত ভাতের অভাব অব্যয়ীভাব সমাস
ফারুক আহমেদ আবির, প্রভাষক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা