টল, ডার্ক, হ্যান্ডসাম ভিনিসিয়ুসের সঙ্গী কদর্য বর্ণবাদ, দেখুন কীভাবে তিনি মোকাবিলা করেছেন ৫টি ন্যক্কারজনক ঘটনা
· Prothom Alo

বিখ্যাত ব্রাজিলিয়ান ফুটবল তারকা ভিনিসিয়ুস জুনিয়র বহু বছর ধরে মাঠে ও মাঠের বাইরে বর্ণবাদী আচরণের শিকার হয়ে আসছেন।
Visit asg-reflektory.pl for more information.
বিশ্বকাপে আজকে ব্রাজিলের দাপুটে জয়ের রূপকার ভিনিসিয়ুস জুনিয়র। গোল করে তাঁর উচ্ছাস ও নজরকাড়া, সংক্রামক সাম্বা নাচ সবাইকে উদ্বেল করে সবসময়। অথচ অত্যন্ত ন্যক্কারজনক বিষয় হচ্ছে, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা বিখ্যাত ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়র বহু বছর ধরে মাঠে ও মাঠের বাইরে বর্ণবাদী আচরণের শিকার হয়ে আসছেন। স্পেনের বিভিন্ন স্টেডিয়ামে তাকে বারবার "বানর" বলে অপমান করা হয়েছে, তাঁর উদ্দেশে বর্ণবাদী স্লোগান দেওয়া হয়েছে এবং হুমকিও দেওয়া হয়েছে। তবে তিনি শক্ত হয়ে প্রতিবাদ করে আসছেন এসকল কদর্য রেসিজমের। তবে টল, ডার্ক, হ্যান্ডসাম ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নিজেই এ নিয়ে কথা বলতে বলতে ক্লান্তির কথা জানান প্রায়ই। ভিনির ক্যারিয়ার যেন তাঁর অসাধারণ ক্রীড়ানৈপুণ্যের অনাকাঙ্ক্ষিত সঙ্গী বর্ণবাদের বিরুদ্ধে এক দীর্ঘ লড়াইয়ের নাম।
২০২৩ সালে ভ্যালেন্সিয়ার মেস্তাইয়া স্টেডিয়ামে ম্যাচ চলাকালে কিছু দর্শক তাকে "বানর" বলে গালি দেয় এবং বানরের অঙ্গভঙ্গি করে। এর প্রতিবাদে ভিনিসিয়ুস সরাসরি তাদের মুখোমুখি হন। ঘটনার পর তিনি বলেন, "লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক হয়ে গেছে।" তার এই মন্তব্য বিশ্বজুড়ে আলোড়ন তোলে এবং তিনি ব্যাপক সমর্থন পান।
এর আগে বার্সেলোনা, অ্যাটলেটিকো মাদ্রিদ, মায়োর্কা, ওসাসুনা, বেটিস ও সেভিয়ার বিপক্ষেও তিনি একই ধরনের অপমানের শিকার হয়েছেন। কিছু ক্ষেত্রে অভিযুক্তদের শনাক্ত করে স্টেডিয়ামে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, আবার অনেক ঘটনায় অপরাধীদের খুঁজে পাওয়া যায়নি। ২০২৪ সালের মার্চে স্পেনের বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, বারবার বর্ণবাদী আক্রমণের কারণে তার ফুটবল খেলার ইচ্ছাও কমে যাচ্ছে।
মাঠের বাইরে ভিনিসিয়ুস বর্ণবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজ করছেন। শিক্ষা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের জন্য ২০২৪ সালে তিনি ইউনেস্কোর শুভেচ্ছাদূত হন। ভিনিসিয়ুসের ইচ্ছা একটাই—তিনি বর্ণবাদ নয়, ফুটবল নিয়েই কথা বলতে চান। কিন্তু যতদিন এই সমস্যা থাকবে, ততদিন তিনি এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন।
ভিনিসিয়ুস জুনিয়রের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের কিছু উল্লেখযোগ্য ঘটনা
১. বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদ (২৪ অক্টোবর ২০২১)
ক্যাম্প ন্যুতে ম্যাচের শেষ দিকে মাঠ ছাড়ার সময় এক দর্শক ভিনিসিয়ুসকে "বানর" বলে অপমান করে। লা লিগা অভিযোগ দায়ের করলেও অপরাধীকে শনাক্ত করা যায়নি।
২. মায়োর্কা বনাম রিয়াল মাদ্রিদ (১৪ মার্চ ২০২২)
ম্যাচ চলাকালে গ্যালারি থেকে বানরের ডাক নকল করা হয় এবং এক দর্শক তাকে "কলা খেতে যাও" বলে চিৎকার করে। তবে কর্তৃপক্ষ এটিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করেনি।
৩. স্প্যানিশ টিভি শো ‘এল চিরিঙ্গুইতো’ (১৬ সেপ্টেম্বর ২০২২)
এক আলোচক ভিনিসিয়ুসের নাচের উদযাপন নিয়ে কটাক্ষ করে বলেন, "সাম্বা নাচতে চাইলে ব্রাজিলে যাও" এবং "বানরের মতো আচরণ বন্ধ করো।" এ মন্তব্য ব্রাজিলসহ বিশ্বজুড়ে সমালোচিত হয়।
৪. অ্যাটলেটিকো মাদ্রিদ বনাম রিয়াল মাদ্রিদ (১৮ সেপ্টেম্বর ২০২২)
ম্যাচের আগে অ্যাটলেটিকোর কিছু সমর্থক স্টেডিয়ামের বাইরে "ভিনিসিয়ুস, তুমি একটা বানর" বলে স্লোগান দেয়।
৫. ভ্যালেন্সিয়া বনাম রিয়াল মাদ্রিদ (২১ মে ২০২৩)
এটি ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। ম্যাচ চলাকালে বহু দর্শক তাকে "বানর" বলে অপমান করে এবং বানরের অঙ্গভঙ্গি করে। এর প্রতিবাদে ভিনিসিয়ুস সরাসরি দর্শকদের দিকে ইশারা করেন। পরে তিনি বলেন, "লা লিগায় বর্ণবাদ স্বাভাবিক হয়ে গেছে।"
সংবাদ সম্মেলনে কান্না (২৫ মার্চ ২০২৪)
স্পেনের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, বারবার বর্ণবাদী আক্রমণের কারণে তাঁর ফুটবল খেলার ইচ্ছা কমে যাচ্ছে, কিন্তু তিনি লড়াই চালিয়ে যাবেন।
এবারের বিশ্বকাপে ব্রাজিলের হয়ে অসাধারণ সব গোল করে প্রশংসা আর ভালোবাসায় ভাসছেন ভিনিসিয়ুস জুনিয়র। তিনি শুধু একজন বিশ্বমানের ফুটবলার নন, তিনি ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম মুখ হয়ে উঠেছেন। বছরের পর বছর অপমান ও বৈষম্যের শিকার হওয়ার পরও তিনি অন্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলে যাচ্ছেন এবং বিশ্ব ফুটবলে পরিবর্তনের দাবি জানিয়ে আসছেন।
সূত্র: ইনসাইড ফিফা
ছবি: ইন্সটাগ্রাম