যুদ্ধ পেরিয়ে শান্তির খোঁজে নিসর্গমাঝে বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান
· Prothom Alo
সুইজারল্যান্ডের লুসার্ন হ্রদের তীরে বুর্গেনস্টক রিসোর্ট। চারদিকে পাহাড়, সবুজ বন আর শান্ত জলরাশি। প্রকৃতির এই শান্ত পরিবেশেই বসেছে মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক বৈঠক। যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এতে। শীর্ষ পর্যায়ের এ বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এই বৈঠকে অংশ নেন। করমর্দন, শুভেচ্ছা বিনিময় আর আনুষ্ঠানিকতার মধ্যেই মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানের পথ খোঁজার চেষ্টা করেছেন তাঁরা।
Visit saltysenoritaaz.org for more information.
লুসার্ন হ্রদের তীরের বুর্গেনস্টক রিসোর্টে মধ্যপ্রাচ্য সংকট নিরসনে অনুষ্ঠিত বৈঠকের খবর সংগ্রহে সংবাদকর্মীরা বৈঠকের দিন রিসোর্টের লবিতে শুভেচ্ছা বিনিময় ও আলোচনা করছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা সম্মেলনস্থলের একটি ভবনের ছাদে অবস্থান নিয়ে নিরাপত্তা নজরদারিতে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস কাউন্টার-স্নাইপার দলের সদস্যরা বুর্গেনস্টক রিসোর্টের চারপাশে পাহাড় ও সবুজ প্রকৃতির মনোমুগ্ধকর দৃশ্য বৈঠকে শুভেচ্ছা বিনিময় করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির (ডানে) এবং ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (বাঁয়ে) বৈঠক শুরুর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিকে স্বাগত জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফসাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স চারদিকে পাহাড় আর লুসার্ন হ্রদের স্নিগ্ধ জলরাশি। এর মধ্যেই বুর্গেনস্টক রিসোর্টে চলছে মধ্যপ্রাচ্যে সংঘাত থামানোর কূটনৈতিক প্রচেষ্টা বৈঠক চলাকালে রিসোর্ট প্রাঙ্গণে টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা