রাজধানীতে একপশলা বৃষ্টি

· Prothom Alo

রোববার সকাল থেকেই প্রচণ্ড গরমে হাঁসফাঁস অবস্থা ছিল রাজধানীবাসীর। বিকেলে হঠাৎ আকাশ কালো করে নেমে আসা বৃষ্টি কিছু সময়ের জন্য স্বস্তি এনে দেয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সোমবারও দেশের বিভিন্ন অঞ্চলের পাশাপাশি রাজধানীতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলের বৃষ্টিভেজা রাজধানীর বিভিন্ন এলাকার চিত্র নিয়ে ছবির গল্প:

Visit afsport.lat for more information.

হঠাৎ নামে ঝুম বৃষ্টি, কিছুক্ষণের জন্য কমে আসে গরমের দাপট। আগারগাঁও এলাকামৌসুমি বায়ু পুরোপুরি সক্রিয় না হলেও একপশলা বৃষ্টিতে ভিজল রাজধানী। আগারগাঁও এলাকাকর্মব্যস্ত বিকেলে হঠাৎ বৃষ্টিতে থমকে যায় নগরীর গতি। গাড়ি চলছে লাইট জ্বালিয়ে, আশ্রয়ের খোঁজে পথচারী। আগারগাঁও এলাকাপ্রচণ্ড গরমের পর একপশলা বৃষ্টিতে কিছুটা স্বস্তি মিলেছে রাজধানীবাসীর। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাবিকেলে হঠাৎ নামা বৃষ্টি বদলে দেয় নগরজীবনের চিত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাঝুম বৃষ্টিতে কাকভেজা রিকশাচালক ও যাত্রীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাবৃষ্টির সঙ্গে দমকা হাওয়ায় উল্টে গেছে রিকশা আরোহীর ছাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকাকালো মেঘ আর ঝুম বৃষ্টিতে বিকেলেই যেন রাজধানীতে নেমে আসে সন্ধ্যা। মিরপুরের তালতলা এলাকা

Read full story at source