খালি পায়ে ফুটবল খেলা ভিনিসিয়ুসের কালেকশনে দেড় কোটির লুই ভিতোঁ, দেখুন তাঁর ফেভারিট ১০ ও সবচেয়ে দামী ৫ স্নিকার্স
· Prothom Alo

দামী দামী স্নিকার্সের বিশাল কালেকশনের জন্য ব্রাজিলের ভিনিসিয়াস ব্জুনিয়র বিখ্যাত। অনেকে বলে তাঁর ১২০ জোড়া রেয়ার স্নিকার্স আছে। আবার তিনি নিজেও জানেন না তাঁর স্নিকার্সের সঠিক সংখ্যা।
ব্রাজিলের বিশ্বকাপ দলে টল, ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম ভিনিসিয়ুস আলাদা করেই নজর কাড়েন তাঁর খেলা ও ব্যক্তিত্বের কারণে। ভিনি জুনিয়রের এখনকার তারকাখ্যাতি ও বিলাসবহুল জীবন দেখলে অনেকেরই মনে হয় না তিনি অত্যন্ত স্ট্রাগল করে, পরিশ্রম ও অধাবসায়ের জোরে এই অবস্থানে এসেছেন। দামী দামী স্নিকার্সের বিশাল কালেকশনের জন্য ভিনি জুনিয়র বিখ্যাত। অনেকে বলে তাঁর ১২০ জোড়া রেয়ার স্নিকার্স আছে। আবার তিনি নিজেও জানেন না তাঁর স্নিকার্সের সঠিক সংখ্যা।
Visit chickenroad.qpon for more information.
ভিনি নিজেও জানেন না তাঁর স্নিকার্সের সঠিক সংখ্যাকিন্তু সময়টা সবসময় এমন ছিল না ভিনির জন্য। ভিনিসিয়ুস জুনিয়র বড় হয়েছেন সাও গনসালো এলাকার একটি দরিদ্র পাড়ায়, একটি ছোট্ট বাড়িতে। সাও গনসালো হলো রিও ডি জেনিরোর উপসাগরের ওপারে অবস্থিত একটি শহর, যেখানে শ্রমজীবী মানুষই বেশি বসবাস করেন। শৈশবে তিনি খুব সাধারণ পরিবেশে বেড়ে উঠেছেন, যেখানে দারিদ্র্য ও অপরাধ ছিল নিত্যদিনের বাস্তবতা।
এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, “আমি ছিলাম এমন এক শিশু, যে সাও গনসালোর রাস্তায় খালি পায়ে ফুটবল খেলত। সেখানে দারিদ্র্য আর অপরাধ ছিল খুব কাছের বাস্তবতা। আজ এখানে পৌঁছানো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অর্জন।”
শৈশব কটিন ছিল ভিনির। খজালি পায়ে খেলতেন তিনিভিনির বাবা খুব অল্প বয়সেই ছেলের অসাধারণ প্রতিভা বুঝতে পেরেছিলেন এবং বিশ্বাস করতেন ফুটবলই হতে পারে পরিবারের দারিদ্র্য থেকে মুক্তির পথ। মাত্র পাঁচ বছর বয়সে ভিনিসিয়ুস ভিলা সাও গনসালো ক্লাবে যোগ দেন, যা ফ্ল্যামেঙ্গোর সঙ্গে যুক্ত ছিল।
তবে অর্থনৈতিক সীমাবদ্ধতা দ্রুতই বড় বাধা হয়ে দাঁড়ায়। অনুশীলনে যাতায়াতের খরচ এবং সময়ের চাপ পরিবারের জন্য সামলানো কঠিন ছিল। তার মা প্রায়ই একাধিক বাস বদলে তাকে প্রশিক্ষণে নিয়ে যেতেন এবং অনুশীলন শেষ হওয়া পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতেন। এতে পুরো বিষয়টি পরিবারের জন্য প্রায় অসম্ভব হয়ে উঠছিল।
জার্সি পরা এই ছোট্ট ভিনি এখন একজন সফল তারকা ফুটবলারকিন্তু তাঁর বাবা হোসের দৃঢ়তা কখনো কমেনি। তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যাতে ছেলে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পায়। শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের প্রতিভা ফ্ল্যামেঙ্গোর স্কাউটদের নজরে আসে এবং ২০১০ সালে তিনি ক্লাবটির যুব একাডেমিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। বর্তমানে ভিনিসিয়ুস সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার কাজও করছেন। তার প্রতিষ্ঠিত ভিনি জুনিয়র ইন্সটিটিউট প্রযুক্তি ও ফুটবলকে একত্র করে শিশুদের শিক্ষাগত উন্নয়নে সহায়তা করে।
ভিনি জুনিয়র কেন স্নিকার্স এত ভালোবাসেন?
স্নিকার্সের প্রতি ভিনিসিয়ুসের ভালোবাসার শেকড় তার শৈশবে। একজোড়া ভালো জুতা তার কাছে ছিল স্বপ্ন, সাফল্য ও পরিচয়ের প্রতীক। তিনি একবার বলেছিলেন, “বড় হওয়ার সময় আমার প্রিয় খেলোয়াড়দের সবাইকে নাইকির বুট পরতে দেখতাম।” এই নাইকি-প্রেম শুধু ফুটবল মাঠেই সীমাবদ্ধ ছিল না; এটি তার কাছে ছিল জীবনধারা ও স্ট্রিট কালচারেরও অংশ। এক অনুষ্ঠানে তিনি খোলাখুলিভাবে জানান যে লুই ভিতোঁ x নাইকি এয়ার ফোর্স ওয়ান তার অন্যতম প্রিয় স্নিকার্স। তাঁর কাছে স্নিকার্স মানে স্বাধীনতা, আত্মপরিচয় এবং সাফল্য—যে অর্জনের জন্য তিনি শৈশব থেকে সংগ্রাম করেছেন।
নিজের সিগনেচার কালেকশন নিয়ে বসে আছেন ভিনিভিনিসিয়ুসের সংগ্রহে ঠিক কত জোড়া স্নিকার্স আছে, তা প্রকাশ্যে জানা যায়নি। তবে লস অ্যাঞ্জেলেসের বিখ্যাত ফ্লাইট ক্লাব স্টোরে ঘুরতে গিয়ে তিনি মজা করে বলেছিলেন, সেখানে এমন খুব কম জুতাই ছিল যা তার সংগ্রহে আগে থেকেই নেই। সাম্প্রতিকতম তথ্য অনুযায়ী, তিনি ফ্র্যাগমেন্ট ডিজাইনএক্স ট্রাভিস স্কট x এয়ার জর্ডান ১-এর একটি রেয়ার পেয়ার ৪,৭৩০ ডলারে কিনেছিলেন, যদিও তিনি উল্লেখ করেছিলেন, একই জুতা তার কাছে আগেই ছিল, শুধু সেই সাইজে ছিল না! এ থেকেই বোঝা যায় তার সংগ্রহ কতটা বিশাল।
ভিনি জুনিয়রের প্রিয় ১০টি স্নিকার্স
১. লুই ভিতোঁ নাইকি x এয়ার ফোর্স ১
তাঁর নিজের ভাষায় এটিই তার সবচেয়ে প্রিয় স্নিকার্স।২. ফ্র্যাগমেন্ট ডিজাইন x ট্রাভিস স্কট x এয়ার জর্ডান
এক অনুষ্ঠানে তিনি এই জুতাটি কিনেছিলেন আগ্রহ করে৩. নাইকি এয়ার ফোর্স ওয়ান লো ট্রিপল ওয়াইট
ক্লাসিক ডিজাইনের এই জুতা তাকে নিয়মিত পরতে দেখা যায়৪. এয়ার জর্ডান ওয়ান রেট্রো হাই ওজি
এটি তাঁর সংগ্রহের অন্যতম স্থায়ী সদস্য।৫. নাইকি মার্কারিয়াল ভেপর ১৬ ভিনি জেআর সিগনেচার
তাঁর নিজস্ব সিগনেচার বুট, যা এখন ভিনির স্টাইল আইকন হিসেবেও পরিচিত৬. অফ হোয়াইট x নাইকি এয়ার ফোর্স
মাঠের বাইরে তাঁর বিভিন্ন লুকে এই জুতাটি দেখা যায়View this post on Instagram
৭. এয়ার জর্ডান ফোর
কোর্টসাইড এবং দৈনন্দিন ব্যবহারেভিনির ফেভারিট৮. ট্রাভিস স্কট x এয়ার জর্ডান ১ লো
র্যাপ সংস্কৃতির প্রতি তাঁর আগ্রহের সঙ্গে এই জুতার মিল রয়েছে৯. নাইকি এয়ার ম্যাক্স ওয়ান
ভিনির ক্যাজুয়াল স্ট্রিটওয়্যার স্টাইলের গুরুত্বপূর্ণ অংশ এই জুতা১০. কাস্টম এয়ার ভিনি আপটেম্পো এ এফ ১
খ্যাতনামা ডিজাইনার দ্য শু সার্জন ভিনিসিয়ুসের জন্য বিশেষভাবে নাইকি এয়ার আপটেম্পো ও এয়ার ফোর্স ওয়ান মিলিয়ে এই কাস্টম জুতাটি তৈরি করেনভিনি জুনিয়রের সবচেয়ে দামি স্নিকার্সগুলো
১. লুই ভিতোঁ x নাইকি এয়ার ফোর্স ওয়ান : ১,০০,০০০ ডলারেরও বেশি
এটি ভিনি জুনিয়রের সবচেয়ে প্রিয় স্নিকার্স আর একই সঙ্গে তাঁর সংগ্রহের সবচেয়ে দামী জুতাগুলোর একটি। কিংবদন্তি ডিজাইনার ভার্জিল অ্যাবলোর ডিজাইন করা এই জুতার খুচরা প্রাথমিক মূল্য ছিল ২,৭৫০ ডলার। তবে রিসেল মার্কেটে এসে এর দাম আকাশছোঁয়া হয়ে যায়। কোথাও এটি ১১,৬৯৯ ডলারে বিক্রি হয়েছে, আবার কিছু জোড়ার দাম ১,০০,০০০ ডলার পর্যন্ত পৌঁছেছে।
ভিনি প্রকাশ্যে এই জুতার প্রতি নিজের ভালোবাসার কথা বলেছেনএছাড়া সোদবিস-এর বিশেষ নিলামের জন্য তৈরি মাত্র ২০০ জোড়া স্নিকার্স গড়ে ১,২৬,৫০০ ডলারে বিক্রি হয়েছিল, যা দেড় কোটি টাকার চেয়েও বেশি। ভিনি নিজেও প্রকাশ্যে এই জুতার প্রতি নিজের ভালোবাসার কথা বলেছেন। এটি শুধু একটি স্নিকার্স নয়, বরং ফ্যাশন ও ইতিহাসের এক অনন্য নিদর্শন।
২. ফ্র্যাগমেন্ট ডিজাইন x ট্রাভিস স্কট x এয়ার জর্ডান ১: প্রায় ৪,৭৩০ ডলার
কমপ্লেক্স-এর জনপ্রিয় স্নিকার শপিং অনুষ্ঠানে ভিনি এই রেয়ার স্নিকার্স কিনেছিলেন। মজার বিষয় হলো, একই জুতা তাঁর সংগ্রহে আগেই ছিল, তবে তাঁর সাইজে ছিল না। তাই তিনি ৪,৭৩০ ডলার খরচ করে আরেকটি জোড়া কিনেছিলেন। ট্রাভিস স্কট ও ফ্র্যাগমেন্ট ডিজাইনের এই যৌথ সংস্করণটি আজও বিশ্বের সবচেয়ে কাঙ্ক্ষিত জর্ডান স্নিকার্সগুলোর একটি।
৩. ট্রাভিস স্কট x এয়ার জর্ডান ১ লো : ১,০০০ থেকে ৩,০০০ ডলারের বেশি
ভিনিকে প্রায়ই এই স্নিকার্স পরতে দেখা যায়। রিয়াল মাদ্রিদের ট্রেনিং কিট এবং বিলাসবহুল অ্যাকসেসরিজের সঙ্গে তিনি এটি পরেন। অর্থাৎ, এটি শুধু সংগ্রহে রাখার জন্য নয়, বরং তিনি নিয়মিত ব্যবহারও করেন।
৪. শাই গিলজেয়াস অ্যালেক্সান্ডার 'শাই ০০১' এর সাইন করা: বিক্রয়যোগ্য নয়
এটি ভিনির সংগ্রহের অন্যতম রেয়ার স্নিকার্স। তাঁকে এই বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় শাই ০০১-এর সিগনেচার স্নিকার্সের একটি স্বাক্ষরিত জোড়া পরে দেখা যায়।
এই জুতার প্রকৃত মূল্য নির্ধারণ করা প্রায় অসম্ভবএনবিএ তারকা শাই গিলজিয়াস-আলেকজান্ডারের স্বাক্ষরযুক্ত এই জুতার প্রকৃত মূল্য নির্ধারণ করা প্রায় অসম্ভব। তাই একে কার্যত অমূল্য বলাই যায়।
৫. নাইকি মার্কারিয়াল ভেপর ১৬ ভিনি জেআর ফিফা বেস্ট এডিশন — বিক্রির জন্য নয়
২০২৪ সালের সেরা ফিফা পুরুষ খেলোয়াড় নির্বাচিত হওয়ার স্মরণে নাইকি ভিনি জুনিয়রকে এই বিশেষ সিগনেচার বুট উপহার দেয়। এটি সাধারণ মানুষের জন্য কখনো বিক্রি করা হয়নি। ফলে এটি তার সংগ্রহের সবচেয়ে এক্সক্লুসিভ জুতাগুলোর একটি।
এটি তার সংগ্রহের সবচেয়ে এক্সক্লুসিভ জুতাগুলোর একটিভিনি জুনিয়রের সংগ্রহে থাকা লুই ভিতোঁ x নাইকি এয়ার ফোর্স ওয়ানকেই বেশিরভাগ মানুষ তাঁর এক্সক্লুসিভ স্নিকার্স কালেকশনের "ক্রাউন জুয়েল" বা সবচেয়ে মূল্যবান স্নিকার্স বলে মনে করেন। একসময় যে ছেলেটি সাও গনসালোর রাস্তায় খালি পায়ে ফুটবল খেলত, আজ তার সংগ্রহে রয়েছে বিশ্বের সবচেয়ে দুর্লভ ও দামি স্নিকার্সগুলোর কিছু। এই যাত্রা তার সাফল্যেরই আরেকটি প্রতীক। ভিনিসিয়ুস জুনিয়রের স্নিকার্স-প্রেমের গল্পটি আসলে তার জীবনসংগ্রামেরই প্রতিচ্ছবি। খালি পা থেকে নিজের নামে তৈরি কাস্টম জুতা—এ যেন তাঁর জীবনের অনন্য সাফল্যের প্রতীকী গল্প।
সূত্র: সকার বাইবেল, দ্য স্কোর ডটকম, ফিফা, হাই এন সোব্রায়েটি
ছবি: ইন্সটাগ্রাম