শিক্ষার্থীদের নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে
· Prothom Alo

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষার্থীদের নিজেদের বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। যোগাযোগ দক্ষতা বাড়াতে প্রযুক্তিজ্ঞানের পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস থাকতে হবে। একাডেমিক সাফল্যের পাশাপাশি আনন্দ উপভোগও করতে হবে।
Visit albergomalica.it for more information.
আজ রোববার রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত ‘শিক্ষার্থী জীবন, ক্যারিয়ার এবং সচেতনতা’ শীর্ষক এক সেমিনারে শিক্ষার্থীদের উদ্দেশে এ কথাগুলো বলেন বক্তারা। ‘তারুণ্যের পৃথিবী’র ১১তম পর্বের অংশ হিসেবে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় ও প্রথম আলো যৌথভাবে এ সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সৃষ্টিশীলতাকে কাজে লাগিয়ে স্থাপত্যশিল্পে এগিয়ে আসার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের চেয়ারম্যান সোনিয়া আফরিন। তিনি বলেন, যারা নিজের স্বাক্ষরতার ছাপ পৃথিবীতে রেখে যেতে চায় বছরের পর বছর, তাদের উচিত স্থাপত্য বিভাগে পড়াশোনা করা।
শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও প্রচুর বই পড়ার পরামর্শ দেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। তিনি বলেন, জিপিএ ফাইভ পাওয়ার পাশাপাশি জীবনে আনন্দ উপভোগ করতে হবে। দেশ পরিচালনায় সুশিক্ষিত হতে হবে। কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ না হলেও মন খারাপ না করে নতুন সাফল্যের খোঁজ করতে হবে। পরে আনিসুল হক তাৎক্ষণিক কুইজের মাধ্যমে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
সেমিনারে অংশগ্রহণকারীদের একাংশ। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে, ঢাকা; ১৪ জুন ২০২৬বৈশ্বিক জ্ঞানের সঙ্গে নিজেদের যুক্ত করতে শিক্ষার্থীদের বেশি বেশি পত্রিকা পড়ার পরামর্শ দেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সালাহউদ্দিন। তিনি বলেন, শুধু নিজ এলাকা বা ঢাকা নিয়ে ভাবলে চলবে না। নিজেকে বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
এই অধ্যক্ষ বলেন, মোবাইল-ল্যাপটপে সময় নষ্ট না করে প্রতিদিন অন্তত এক ঘণ্টা দেশি-বিদেশি পত্রিকা পড়া উচিত। এতে তোমরা আন্তর্জাতিক পরিস্থিতি জানার পাশাপাশি প্রতিনিয়ত নতুন প্রযুক্তিজ্ঞান অর্জন করতে পারবে।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হকের সঙ্গে কুইজ বিজয়ীরা। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে, ঢাকা; ১৪ জুন ২০২৬সেমিনারে মূল আলোচক ছিলেন প্রথম আলো বন্ধুসভার সহসভাপতি মোহাম্মদ আলী। ঘরে বসেই শিক্ষার্থীরা এআইয়ের সাহায্যে অর্জন করতে পারে, এমন দশটি দক্ষতা অর্জনের পরামর্শ দেন তিনি। মোহাম্মদ আলী বলেন, এই দক্ষতাগুলো শিক্ষার্থীদের আগামী দিনে ‘গ্লোবাল ক্যারিয়ার’ গঠনে দারুণ ভূমিকা রাখবে। এ সময় তিনি তাৎক্ষণিক প্রশ্নোত্তর ও বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ছয় শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন।
সংগীত পরিবেশন করেন আরটিভি ইয়াং স্টার অনিক সূত্রধর। আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে, ঢাকা; ১৪ জুন ২০২৬প্রথম আলো বন্ধুসভা ঢাকা মহানগরের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আফিয়া ইবনাতের সঞ্চালনায় সেমিনারে স্বাগত বক্তব্য দেন আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক রিতা সরকার, স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রপ্রতিনিধি জাকিউর রহমান। সেমিনার শেষে সংগীত পরিবেশন করেন আরটিভি ইয়াং স্টার অনিক সূত্রধর।