ফরিদপুরে বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে ৩ লাখ টাকা ছিনতাই

· Prothom Alo

ফরিদপুরের মধুখালীতে দুর্বৃত্তদের হামলায় একমি ল্যাবরেটরিজ লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধি গুরুতর আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা কোম্পানির সংগ্রহ করা তিন লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার নওপাড়া–বাগাট আঞ্চলিক সড়কের তারাপুর খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বিক্রয় প্রতিনিধির নাম রবিউল আউয়াল (৪১)। ঘটনার পর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তিনি চিকিৎসাধীন।

Visit casino-promo.biz for more information.

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিউল আউয়াল সারা দিন মধুখালী উপজেলার বিভিন্ন বাজারে ওষুধ বিক্রির বকেয়া টাকা সংগ্রহ করেন। কাজ শেষে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তিনি মোটরসাইকেলে করে নওপাড়া বাজার থেকে বাগাট বাজারের দিকে যাচ্ছিলেন। পথে তারাপুর খেয়াঘাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত তাঁর পথ রোধ করে।

ভুক্তভোগী রবিউল আউয়াল বলেন, মোটরসাইকেল থামানোর পর কোনো কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা নগদ তিন লাখ টাকা ছিনিয়ে নিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) মো. আজম খান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও স্থানীয় সোর্সের মাধ্যমে ছিনতাইকারীদের আটক করার চেষ্টা চলছে।

Read full story at source