সন্দ্বীপে ছাত্রকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপার গ্রেপ্তার

· Prothom Alo

চট্টগ্রামের সন্দ্বীপে এক ছাত্রকে (১১) ধর্ষণের অভিযোগে মাদ্রাসা সুপারকে (প্রধান শিক্ষক) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার সকালে মাদ্রাসা থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শিক্ষকের নাম আল আমীন। তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

Visit h-doctor.club for more information.

মামলার এজাহার থেকে জানা যায়, ঈদুল আজহার দীর্ঘ ছুটির পর গতকাল শনিবার মাদ্রাসার শ্রেণি কার্যক্রম শুরু হয়। এদিন ওই ছাত্রের মা তাকে মাদ্রাসায় পাঠাতে চান। তবে ওই ছাত্র মাদ্রাসায় যেতে রাজি না হয়ে কান্না করতে থাকে। একপর্যায়ে সে শিক্ষকের দ্বারা ধর্ষণ হওয়ার বিষয়টি জানায়। এরপর ওই ছাত্রের মা বাদী হয়ে রাতে সন্দ্বীপ থানায় মামলা করেন।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ভুক্তভোগী ওই ছাত্রকে একাধিকবার ধর্ষণ করেছেন আল আমীন। ধর্ষণের পর ওই ছাত্রকে ভয় দেখানো হতো। এ কারণে সে পরিবার ও স্বজনদের কাছে বিষয়টি এত দিন গোপন রাখে।

জানতে চাইলে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার বলেন, পুলিশ প্রধান শিক্ষক মো. আল আমীনকে গ্রেপ্তার করেছে। ভুক্তভোগী শিশুর জবানবন্দি গ্রহণ ও প্রয়োজনীয় ডাক্তারি পরীক্ষার প্রক্রিয়া চলছে। আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Read full story at source