বিরান কথন
· Prothom Alo

তেপান্তরের একলা যাওয়ার পথ
কেউ একবার পেছন থেকে ডাকুক।
ভাঙা ডালের সবুজ পাতার মতন
কেউ সজোরে বুকের মাঝে রাখুক।
সৈন্যহীন এই ধু ধু মরুভূমি
আঘাত লাগে ক্যাকটাসের ছোঁয়ায়।
আলতো হাতে নিজের আঘাত ঢেকে
আয়না হাতে মাথাটা রোজ নোয়াই।
একলা বাঁচার অসহ্য মৃত্যুপথ
রোজ বিকেলের মন খারাপের মতন।
নিজের ছায়া নিজের সঙ্গী হয়ে
বেঁচে থাক আমার বিরান কথন।
Visit rhodia.club for more information.