ডানাফ ট্যালেন্টস এবং প্রজেক্ট মার্কেটে বাংলাদেশের দুই ছবি
· Prothom Alo
ভিয়েতনামের ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের ডানাফ ট্যালেন্টস এবং প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছে বাংলাদেশের সিনেমা অলৌকিক রাজহাঁস ও বিফোর দ্য আর্থ কলাপসেস। সিনেমা দুটি পরিচালনা করছেন রাজীব রাফি ও জাপানের নির্মাতা নোরিকো ইউয়াসা।
Visit betsport.cv for more information.
দেশেরই একটি লোকগল্প নিয়ে নির্মিত হবে অলৌকিক রাজহাঁস। গল্পটিকে বর্তমান সময়ের উপযোগী করে তৈরি করা হবে। সিনেমাটির পরিচালক রাজীব রাফি জানান, এটি তাঁর প্রথম সিনেমা। কাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
পরিচালক রাজীব রাফি। ছবি: পরিচালকের সৌজন্যেপরিচালক বলেন, ‘আমাদের সিনেমাটির এখনো চিত্রনাট্যের কাজ চলছে। এর মধ্যেই আমরা সিনেমাটির তহবিল সংগ্রহের কাজ করছি। কারণ, আর্ট হাউস বা ইনডিপেনডেন্ট সিনেমার জন্য দেশে প্রযোজক পাওয়া কঠিন। সেখানে ভিয়েতনাম থেকে আমন্ত্রণ পাওয়াটা গৌরবের।’
রাজীব বলেন, ‘এশিয়া থেকে ১০টি প্রজেক্ট নির্বাচিত হয়েছে। সেখানে সবার মতো আমরাও অংশগ্রহণ করছি। পিচিংয়ের মাধ্যমে বিশ্বের নানা দেশের প্রযোজকদের কাছে দেশের সিনেমাটি তুলে ধরব। এভাবে তহবিল সংগ্রহের বড় সুযোগ রয়েছে। এ ছাড়া এখানে কো-প্রোডাকশন স্ট্র্যাটেজি নিয়ে কর্মশালা হবে। সব মিলিয়ে তরুণ নির্মাতাদের জন্য এই বাজার খুবই গুরুত্বপূর্ণ।’
‘বিফোর দ্য আর্থ কলাপসেস’ প্রোজেক্ট মার্কেটে নির্বাচিত হয়েছেডানাফ ট্যালেন্টস এবং প্রজেক্ট মার্কেটে অংশ নিতে ২৭ জুন ভিয়েতনামে যাবেন ছবিটির প্রযোজক আদনান ইমতিয়াজ আহমেদ। অলৌকিক রাজহাঁস সিনেমার গুরুত্বপূর্ণ প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন রুবাইয়াত হোসেন ও আশিক মোস্তফা।
অন্যদিকে জাপানের পরিচালক নোরিকো ইউয়াসা নির্মাণ করবেন বিফোর দ্য আর্থ কলাপসেস। যৌথ প্রযোজনার সিনেমাটিতে বাংলাদেশ থেকে প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন তানভীর হোসেন। তিনি এর আগে স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলী প্রযোজনা করেন। স্বল্পদৈর্ঘ্য সিনেমাটি কান চলচ্চিত্র উৎসব থেকে গত বছর স্পেশাল মেনশন পায়।
‘রকস্টার’ এবার বিদেশে যাবেছবিটির আরেক প্রযোজক নেপালের প্রবীণ কুমার। নেপালের দ্য ব্ল্যাক হেন সিনেমার প্রোডাকশন ম্যানেজার ছিলেন তিনি। সিনেমাটি ২০১৫ সালে ভেনিস চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ফিল্ম ক্রিটিকস উইকে সেরা সিনেমার পুরস্কার পায়। পাশাপাশি পরিচালক নিজেও এতে প্রযোজক হিসেবে যুক্ত রয়েছেন। ২৮ জুন থেকে আগামী ৪ জুলাই পর্যন্ত চলবে ডানাং এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল।