বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখতে যাচ্ছে ইউরোপ ও আটলান্টিক অঞ্চলের লাখ লাখ মানুষ

· Prothom Alo

ইউরোপ, উত্তর আটলান্টিক ও আর্কটিক অঞ্চলের কিছু অংশজুড়ে আগামী ১২ আগস্ট একটি বিরল পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে বলে আশা করা হচ্ছে। এটি দশকের অন্যতম গুরুত্বপূর্ণ মহাজাগতিক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে। লাখ লাখ মানুষ এ বিরল সূর্যগ্রহণ দেখতে পাবেন।

Visit esporist.com for more information.

ইউরোপীয় মহাকাশ সংস্থার তথ্য অনুযায়ী, পূর্ণ সূর্যগ্রহণের পথটি আর্কটিক অঞ্চল থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড ও স্পেনের বড় অংশের ওপর দিয়ে যাবে। এই অঞ্চলে থাকা পর্যবেক্ষকেরা দেখতে পাবেন, চাঁদ কয়েক মিনিটের জন্য পুরোপুরিভাবে সূর্যকে ঢেকে ফেলেছে।

বিজ্ঞানীরা বলছেন, এটি হবে ১৯৯৯ সালের পর প্রথম পূর্ণ সূর্যগ্রহণ, যা ইউরোপের বিস্তৃত অঞ্চলে দেখা যাবে। এ নিয়ে জ্যোতির্বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানের প্রতি আগ্রহ থাকা মানুষ এবং পর্যটকদের মধ্যে অনেক কৌতূহল তৈরি হয়েছে।

স্পেন ও আইসল্যান্ড থেকে এ সূর্যগ্রহণ সবচেয়ে ভালোভাবে দেখা যাবে। স্পেনের যেসব অঞ্চলে সূর্যগ্রহণ দেখা যাবে, সেখানকার হোটেলগুলোতে ইতিমধ্যে বুকিং দেওয়ার ধুম লেগে গেছে। বিপুলসংখ্যক পর্যটককে সেবা দিতে সেখানে প্রস্তুতি চলছে।

ইউরোপের একটা বড় অংশ, উত্তর আফ্রিকা, পশ্চিম এশিয়া ও উত্তর আমেরিকার কিছু অংশ থেকেও আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। এর মধ্যে আছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইতালি, পর্তুগাল, মরক্কো, আলজেরিয়া ও তিউনিসিয়া।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, সূর্যগ্রহণ চলার সময় প্রত্যক্ষদর্শীদের অবশ্যই সূর্যগ্রহণ দেখার উপযোগী অনুমোদিত চশমা ব্যবহার করতে হবে। কারণ, খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকালে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে, তবে সূর্যগ্রহণের যে সময়টাতে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেবে, তখন খালি চোখে তা দেখা নিরাপদ বলে বিবেচনা করা হয়।

এই সূর্যগ্রহণের পর ২০২৭ সালের ২ আগস্ট আরেকটি বহুল প্রতীক্ষিত পূর্ণ সূর্যগ্রহণ ঘটবে। সেটি মিসরসহ বেশ কয়েকটি আরব দেশ থেকে দেখা যাবে বলে আশা করা হচ্ছে।

Read full story at source