২৩৫ জন জুনিয়র লোন অফিসার নেবে ‘আশা’, বেতন ২৩,৯০৯ টাকা

· Prothom Alo

দেশের অন্যতম শীর্ষস্থানীয় ক্ষুদ্রঋণ প্রদানকারী সংস্থা ‘আশা’ মাঠপর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনার জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘জুনিয়র লোন অফিসার’ পদে মোট ২৩৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত নিয়ম মেনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ ও বেতন

পদের নাম: জুনিয়র লোন অফিসার।

Visit saltysenoritaaz.com for more information.

পদসংখ্যা: ২৩৫টি।

মাসিক বেতন: ২৩,৯০৯ টাকা (সাকুল্যে)।

কর্মস্থল: বরগুনা, বরিশাল, চট্টগ্রাম, দিনাজপুর, জামালপুর ও রংপুর।

যোগ্যতা ও অন্যান্য শর্ত

যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কলেজ থেকে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হতে হবে সর্বোচ্চ ৩২ বছর। প্রার্থীকে অবশ্যই অধূমপায়ী হতে হবে এবং পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে সাইকেল বা মোটরসাইকেল চালনায় পারদর্শী হওয়া আবশ্যক।

অভিজ্ঞদের জন্য সরাসরি ‘লোন অফিসার’ হওয়ার সুযোগ

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি নিবন্ধিত কোনো স্বনামধন্য আর্থিক প্রতিষ্ঠানে ন্যূনতম দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে সরাসরি ‘লোন অফিসার (এলও)’ পদে নিয়োগ পাওয়ার সুযোগ রয়েছে। সে ক্ষেত্রে শিক্ষানবিশকালে মাসিক বেতন হবে ২৭,২৪০ টাকা এবং স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৩৪,১৪৬ টাকা।

জুডিশিয়াল সার্ভিস কমিশনে ৯৬৮ পদে বিশাল নিয়োগ, আবেদন এইচএসসি-এসএসসি পাসেও

অন্যান্য সুযোগ-সুবিধা

এক বছর শিক্ষানবিশকাল শেষে কর্মমূল্যায়ন সন্তোষজনক হলে চাকরি স্থায়ী করা হবে। স্থায়ী হওয়ার পর নিয়মিত বেতনকাঠামোর পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড (পিএফ), গ্র্যাচুইটি, বার্ষিক ইনক্রিমেন্ট, দুটি উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতাসহ কর্মী কল্যাণ তহবিলের সুবিধা পাওয়া যাবে।

ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা পাবে ভর্তি সহায়তা, মানতে হবে কয়েকটি শর্ত

আবেদন প্রক্রিয়া ও গুরুত্বপূর্ণ তথ্য

আগ্রহী প্রার্থীরা আবেদনের বিস্তারিত নিয়ম ও প্রক্রিয়া জানতে ‘আশা’র অফিশিয়াল ওয়েবসাইট (asa.org.bd) ভিজিট করতে পারেন।

চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় সংস্থার নিয়মানুযায়ী ১০,০০০ টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে জমা দিতে হবে (যার বিপরীতে সরকারি ব্যাংকের হারে লভ্যাংশ দেওয়া হবে)। ‘আশা’ একটি ধূমপানমুক্ত সংস্থা এবং এখানে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট গ্রহণ করা হয় না।

জীবন বীমা করপোরেশন নেবে ১০০ জন, হোম অফিসের সুযোগ, আবেদন শেষ ৩১ মে

Read full story at source