কাগজের গরুর মালার দিন শেষ, দেখুন এবারের গরুর সাজের যত ফ্যাশন ট্রেন্ড
· Prothom Alo

কোরবানির গরুকে আদর-যত্ন করা, খাওয়ানোর পাশাপাশি মনের মতো করে সাজানোর বিষয়ে আগ্রহ থাকে সবার। একসময় এই গরু সাজানোর জন্য রঙিন কাগজের গরুর মালাই ছিল সম্বল। এখন সময় বদলে গিয়েছে। এসেছে বৈচিত্র্যময় ফ্যাশন ট্রেন্ড। খাবার আর চাটাই-দড়ির পাশাপাশি গরুর হাটের বাইরেই বসে গরু সাজানোর অনুষঙ্গের পসরা। এদিকে এই ডিজিটাল যুগে গরুর মালা, হাম্বা জুয়েলারি অ্যান্ড ফটোগ্রাফি, হাম্বার মালা, শাহি গরুর মালা নামের অনলাইন উদ্যোগেও মিলছে নজরকাড়া সব গরুর সাজসজ্জার সামগ্রী। এর মধ্যে এবার মেটালের চাংকি চেইন ও হুপের পাশাপাশি নানা রঙের মিররওয়ার্ক ও এমব্রয়ডারি করা অনুষঙ্গ দেখা গিয়েছে সবার পছন্দের তালিকায়।
পাত্তি, চুমকি ও জরীর কাজ করা নেভি ব্লু সেট দেখা যাচ্ছে এই গরুর গায়ে। সঙ্গে চাদরওসবুজ পমপম আর ট্যাসেলের সাজের সঙ্গে মাথায় আছে লাল পালকের গুচ্ছ এখানে বেশ মিনিমালস্টিক সাজ। হলুদ ও নেভি ব্লুয়ের কম্বিনেশনঙ্কালো গরুর লাল সাজের সঙ্গে নজর কাড়ছে চাংকি সোনালি চেইন এখানেও সোনালি চেন গলায়। মাথার পালকের গুচ্ছে অনেক রংলাল ট্যাসেলের মালা গলায়। মাথা ও গলায় কারকাজ করা লাল অনুষঙ্গ। পায়ে আছে ঘুঙুর গোলাপি-সাদায় পুকি সাজ দেখা যাচ্ছে গরুতে কেউ কেউ ছাগলকেও দিয়েছেন রাজকীয় সাজ এখানে গলার মালায় বিডস ও জরীড় ব্যবহার একে স্টেমেন্ট পিস করে তুলেছে অনেকে এমন মিনিলাসিট সাজেই সাজাচ্ছেন গরুকে।ছবি: ফেসবুক।
Visit sportbet.rodeo for more information.