ঈদের বাজারে দামি ৮ স্মার্টফোন
· Prothom Alo

স্মার্টফোন কেনার বাজেট একটু বেশি হলে ক্রেতারা সাধারণত আকর্ষণীয় নকশা, শক্তিশালী ক্যামেরা ও প্রসেসরসহ বিভিন্ন প্রিমিয়াম ফিচার বিবেচনা করেন। ঈদের বাজারে ৫০ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে প্রিমিয়াম ফিচারের দারুণ কিছু স্মার্টফোন পাওয়া যাচ্ছে। ঢাকার বিভিন্ন খুচরা মুঠোফোন বিক্রয়কেন্দ্র থেকে পাওয়া তথ্যের ওপর ভিত্তি করে কিছু স্মার্টফোনের কারিগরি দিক ও দাম জেনে নেওয়া যাক।
Visit sport-tr.bet for more information.
১. ইনফিনিক্স নোট ৫০ প্রো প্লাস
ফোনটিতে রয়েছে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা। মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ আলটিমেট প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ৫০ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরযুক্ত ফোনটিতে আইপি৬৪ রেটিং রয়েছে, ফলে ধুলাবালু ও পানির ছিটেফোঁটা থেকে নিরাপদ থাকে। ১০০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তিসুবিধার ফোনটির দাম ৫৪ হাজার ৯৯৯ টাকা।
২. অপো রেনো১৫ এফ ৫জি
ফাইভ–জি প্রযুক্তিসুবিধার ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা। ৪ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসরে চলা ফোনটির সামনে সেলফি তোলার জন্য রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। পেছনে ৫০, ৮ ও ২ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাযুক্ত ফোনটির পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সেন্সরও রয়েছে। আইপি৬৮/আইপি৬৯ রেটিং থাকায় পানিতে নষ্ট হয় না ফোনটি। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় ফোনটির চার্জ শেষ হওয়া নিয়ে চিন্তা করতে হয় না। ফোনটির দাম ৫৪ হাজার ৯৯৯ টাকা।
৩. ভিভো ভি৭০ এফই
৪ ন্যানোমিটারের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসরে চলা ফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৮৩ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা রয়েছে। ফোনটির পেছনে ২০০ মেগাপিক্সেলের ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা থাকায় সহজেই উন্নত রেজোল্যুশনের ছবি তোলা ও ভিডিও ধারণ করা যায়। সেলফি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধাযুক্ত ফোনটি আইপি৬৮/আইপি৬৯ রেটিং সমর্থন করায় ধুলাবালু ও পানিতে নষ্ট হয় না। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারির পাশাপাশি ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং প্রযুক্তি থাকায় দ্রুত চার্জ করা যায় ফোনটি। দাম ৫৬ হাজার ৯৯৯ টাকা।
৪. স্যামসাং গ্যালাক্সি এ৩৭ ৫জি
স্যামসাংয়ের এই প্রিমিয়াম ৫জি ফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড পর্দা। ৪ ন্যানোমিটারের শক্তিশালী এক্সিনোস ১৪৮০ প্রসেসরে চলা ফোনটির পেছনে ৫০, ৮ ও ৫ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা এবং সামনে ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আইপি৬৮ রেটিংযুক্ত ফোনটির পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধাও রয়েছে। ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধাযুক্ত ফোনটির দাম ৫৯ হাজার ২৯৯ টাকা।
ঈদের কেনাকাটায় ৫০ হাজার টাকার মধ্যে ৭ স্মার্টফোন৫. অনার ৪০০
৫০০০ নিটস পিক ব্রাইটনেস ও ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড পর্দা থাকায় তীব্র আলোতেও ফোনটির পর্দায় ছবি ও বার্তা স্পষ্ট দেখা যায়। ৪ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটির পেছনে ২০০ মেগাপিক্সেল ও ১২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা রয়েছে। সেলফি তোলার জন্য সামনে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা। ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিযুক্ত ফোনটিতে ৮০ ওয়াটের সুপারচার্জিং প্রযুক্তিসহ পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধাও রয়েছে। ফোনটির দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।
৬. রিয়েলমি ১৫ প্রো ৫জি
ফোনটিতে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চির ওলেড হাইপারগ্লো ৪ডি কার্ভড প্লাস পর্দা থাকায় সহজেই উন্নত রেজোল্যুশনের গেম খেলা যায়। ৪ ন্যানোমিটারের কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটির সামনে ও পেছনে উভয় পাশেই ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। ৭ হাজার মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারিযুক্ত ফোনটিতে ৮০ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়। পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধাযুক্ত ফোনটির দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।
স্মার্টফোন কেনার বাজেট যখন ৩০ হাজার থেকে ৪০ হাজার টাকা৭. শাওমি রেডমি নোট ১৫ প্রো প্লাস ৫জি
৬.৮৩ ইঞ্চির অ্যামোলেড পর্দা রয়েছে ফোনটিতে। ৪ ন্যানোমিটারের স্ন্যাপড্রাগন প্রসেসরে চলা ফোনটির পেছনে ২০০ মেগাপিক্সেল ও ৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং সামনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। আইপি৬৫/আইপি৬৮ রেটিংযুক্ত ফোনটি ধুলাবালু ও পানিতে নষ্ট হয় না। পর্দার নিচে আঙুলের ছাপ শনাক্তকরণ সুবিধাযুক্ত ফোনটিতে ৬ হাজার ৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ১০০ ওয়াটের আলট্রা ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ফোনটির দাম ৫৯ হাজার ৯৯৯ টাকা।
৮. আইফোন ১৬ই
ফোনটিতে থাকা ৬.১ ইঞ্চির ওলেড পর্দায় আঙুলের ছাপ ও দাগ প্রতিরোধক বিশেষ আবরণ রয়েছে। অ্যাপলের তৈরি হালনাগাদ প্রযুক্তির শক্তিশালী এ১৮ প্রসেসরে চলা ফোনটিতে ৬-কোরের সিপিইউ থাকায় একসঙ্গে একাধিক কাজ দ্রুত করার পাশাপাশি উন্নত রেজোল্যুশনের গেম খেলা যায়। ফোনটির সামনে পেছনে রয়েছে ১২ ও ৪৮ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার ফোনটির দাম ৯৯ হাজার ৯৯৯ টাকা।
ঈদের বাজারে ৩০ হাজার টাকার মধ্যে ৯ স্মার্টফোন