অবশেষে কানের রানি ঐশ্বরিয়ার রাজসিক প্রত্যাবর্তন (ছবি ও ভিডিও)
· Prothom Alo

সকল প্রতীক্ষার অবসান ঘটল। লরিয়ালের ওপরে রীতিমতো ক্ষুব্ধ ছিলেন এবার ফ্যাশনপ্রেমীরা। আর তার কারণ হলো অরিজিনাল লরিয়াল কন্যা, বলিউডের বিশ্বসুন্দরীকে কানের রেড কার্পেটে না দেখতে পাওয়া। কান চলচ্চিত্র উৎসবে অবশেষে দেখা দিলেন ঐশ্বরিয়া রাই। গত বছরের ফ্যাশন 'ফো পা' বিপর্যয় এড়িয়ে এবার রাজসিক লুকে সবাইকে মুগ্ধ করেছেন এই ৫২ বছর বয়সী কানের রানি। দুই যুগ ধরে কানের রেড কার্পেট মাতাচ্ছেন ঐশ্বরিয়া রাই। এবার ফিরে এলেন এখানে তিনি উৎসবের একেবারে শেষে। কথায় বলে, যার শেষ ভালো, তার সব ভালো।
Visit zeppelin.cool for more information.
অমিত আগরওয়ালের উজ্জ্বল নীল সিগনেচার স্ট্রাকচার্ড গাউন পরেছেন ঐশ্বরিয়াকুইল ডিটেইলিং নজর কাড়ছে। আছে ঝিলিমিলি শিমারি আমেজ। ডিপনেক গাউনের সঙ্গে গলায় অ্যাসিমেট্রিক স্যাফায়ার-ডায়মন্ড স্টেটমেন্ট নেকপিস। আছে ম্যাচিং আংটিও।TELL A FRIEND TO TELL A FRIEND SHE’S BACK!!! pic.twitter.com/zlfpEItMGs
— kp (@earthlykisssed) May 22, 2026
View this post on Instagramমারমেইড কাটের গাউনের সঙ্গে হাতে ঝোলানো আছে ম্যাচিং স্টোল । খোলা চুলে চার্ম ছড়াচ্ছেন লরিয়াল কন্যা, সাজ অত্যন্ত মিনিমাল