বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে, বললেন রশিদ লতিফ

· Prothom Alo

পাকিস্তানকে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিলেটে আজ পঞ্চম এবং শেষ দিন সকালে পাকিস্তানকে অল্প সময়ের মধ্যে অলআউট করে নতুন ইতিহাসে গড়েছে নাজমুল হোসেনের দল। এর মধ্য দিয়ে জিম্বাবুয়ের পর দ্বিতীয় প্রতিপক্ষ হিসেবে পাকিস্তানকে টানা চার টেস্টে হারাল বাংলাদেশ। পাশাপাশি নিজেদের টেস্ট ইতিহাসে বাংলাদেশ এই প্রথম টানা চার ম্যাচ জয়ের স্বাদ পেল।

Visit bettingx.bond for more information.

বাংলাদেশের জন্য মুহূর্তটা ঐতিহাসিক হলেও পাকিস্তানের জন্য হতাশার। তবে হতাশ হলেও বাংলাদেশকে কৃতিত্ব দিতে কার্পণ্য করেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ।

পাকিস্তানের এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ লতিফ বাংলাদেশের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেছেন, বাংলাদেশের ক্রিকেট অনেক দূর এগিয়ে গেছে।

বাংলাদেশ নিজেদের মাঠে বাড়তি সুবিধা পেয়েছে কি না, জানতে চাইল রশিদ লতিফ বলেন, ‘না, শুধু হোম কন্ডিশনের ব্যাপার নয়। বাংলাদেশ তো পাকিস্তানের মাটিতেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে গেছে। তাদের আসলে দরকার ছিল আত্মবিশ্বাস। যেমন আমরা সম্প্রতি জিম্বাবুয়েকে ডেকে এনে ৩-০–তে হারিয়েছি, বাংলাদেশও পাকিস্তানকে নিজেদের মাঠে এনে তাদের দুর্বল দিক বুঝে পরিকল্পনা করে খেলেছে। তবে পাকিস্তানও ভালো লড়াই করেছে। এটা বলা যাবে না যে তারা খুব খারাপ খেলেছে। ৪৩৭ রানের লক্ষ্য অনেক বড়। তারপরও কয়েকজন খেলোয়াড় চেষ্টা করেছে, শেষ পর্যন্ত লড়াই করেছে।’

বাংলাদেশের চেয়ে পাকিস্তান অনেক বাজে দল, মনে করেন কামরান আকমল

বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করে রশিদ আরও বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট এখন অনেক দূর এগিয়ে গেছে। তাদের তৃণমূল পর্যায়ের ক্রিকেট, অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দল—সবই খুব ভালোভাবে গড়ে তোলা হয়েছে। তাদের পরিশ্রমও অনেক বেশি। বাংলাদেশ দারুণ খেলেছে।’

রশিদ লতিফ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ পরিস্থিতি ও নিজেদের সামর্থ্য বুঝে খেলেছে উল্লেখ করে সাবেক এই উইকেটকিপার–ব্যাটসম্যান আরও বলেন, ‘বাংলাদেশ পরিকল্পনা করে খেলেছে। তারা সীমার মধ্যে থেকে ইতিবাচক ক্রিকেট খেলেছে। অনেক রানও করেছে।নতুন বল হাতে তারা পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছে। গতকাল সন্ধ্যায় পাকিস্তানকে অলআউট করে আজ সকালে আবার চাপ ধরে রেখেছে।’

বাংলাদেশ দলের উদ্‌যাপন

রশিদের ভাষায়, বাংলাদেশ দলের, ‘ফাস্ট বোলার ও স্পিনাররা খুব ভালো কাজ করেছে। উইকেট খুব বেশি সাহায্য না করলেও স্পিনাররা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। এটা পুরোনো বাংলাদেশ নয়, যারা শুধু টার্নিং ট্র্যাক বানিয়ে জিততে চাইত। এখন বাংলাদেশ ফাস্ট বোলার ও স্পিন—দুটো দিয়েই জেতার চেষ্টা করছে।’

Read full story at source