নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ কর্মশালা ২০২৬
· Prothom Alo
‘লার্ন, কানেক্ট, লিড’ প্রতিপাদ্যে, ১৫ মে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সেমিনারকক্ষে অনুষ্ঠিত হয় প্রথম আলো বন্ধুসভার নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ কর্মশালা। ঢাকা মহানগর বন্ধুসভার সহযোগিতায় এতে ঢাকার বিভিন্ন বন্ধুসভার নিবন্ধিত সদস্যরা অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এই কর্মশালা চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। ছবি তুলেছেন তানভীর হাসান ও মীর হোসেন।
Visit grenadier.co.za for more information.
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো বন্ধুসভার নেতৃত্ববিষয়ক কর্মশালা শেষ সনদ হাতে অংশগ্রহণকারীরাঅংশগ্রহণকারীদের একাংশ‘স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যান্ড অর্গানাইজেশনাল লিডারশিপ' বিষয়ে আলোচনা করেন পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সরোয়ার'ইয়ুথ লিডারশিপ ফর সোশ্যাল চেঞ্জ' বিষয়ে প্যানেল আলোচনাতরুণদের অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমিয়ে বাস্তব দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন কনটেন্ট ক্রিয়েটর ও পাবলিক স্পিকার সাদমান সাদিকট্রান্সফরমেশন-বায়ার বাংলাদেশের ম্যানেজার (কি অ্যাকাউন্টস ও নিউ বিজনেস ডেভেলপমেন্ট) জহিরুল ইসলাম আলোচনা করেন 'লিডারশিপ মাইন্ডসেট অ্যান্ড আইডেনটিটি' বিষয়ে‘কমিউনিকেশন, নেটওয়ার্কিং অ্যান্ড কলাবোরেশন' বিষয়ে কথা বলেন পেপকো গ্লোবাল সোর্সিংয়ের সাউথ-ইস্ট এশিয়ার সিনিয়র ম্যানেজার (এইচআর) রেহান আসিফঅংশগ্রহণকারীদের সঙ্গে আলোচকেরাঅংশগ্রহণকারীদের সঙ্গে আলোচকেরাবক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা উত্তম রায়'ইয়ুথ লিডারশিপ ফর সোশ্যাল চেঞ্জ' বিষয়ে প্যানেল আলোচনাসনদ বিতরণশুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের সাংগঠনিক সম্পাদক তৌহিদ ইমামস্বাগত বক্তব্য দেন ঢাকা মহানগর বন্ধুসভার সভাপতি হাসান মাহমুদ সম্রাটসঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক আকিফ বিন সাঈদ