হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে বিশেষ সেবা কার্যক্রম চলছে

· Prothom Alo

বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের (সিএজি) কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত সোমবার সপ্তাহব্যাপী বিশেষ সেবা কার্যক্রম শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে আয়োজিত বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম।

হিসাব মহা নিয়ন্ত্রকের কার্যালয়ে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও দপ্তরসহ ৫০টি চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের (সিএএফও) কার্যালয়ের চলমান বিশেষ সেবা কার্যক্রম পরিদর্শন করেন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মো. নুরুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (জ্যেষ্ঠ) মো. শরীফুল ইসলাম ও উপ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (এএন্ডআর) মিয়াজী মো. সাইফুল্লাহ সোবহান।

Visit umafrika.club for more information.

পরিদর্শনকালে নুরুল ইসলাম পারিবারিক পেনশন ও পুনঃস্থাপিত পেনশনের বিষয়টি ছাড়া প্রতিবন্ধী সন্তান ও তার প্রাপ্যতার বিষয় গুরুত্বসহকারে দ্রুততর সময়ের মধ্যে নিষ্পত্তির জন্য করণীয় সম্পর্কে সিএএফওদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।  

সিএজি কার্যালয়ের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৭টি অডিট অধিদপ্তর, সিজিএ, ৫০টি সিএএফও কার্যালয়, ৮ বিভাগ, ৬৪ জেলা, ৪৯৫ উপজেলা, সিজিডিএফ, এসএফসি, এফসিসহ বিভিন্ন সেনানিবাসে অবস্থিত এরিয়া এফসি ও এফপিও কার্যালয়, এডিজি ফাইন্যান্স বাংলাদেশ রেলওয়ে, এফএঅ্যান্ডসিএও, ডিএফএ ঢাকা, চট্টগ্রাম, রাজশাহীসহ সারা দেশের নিরীক্ষা ও হিসাবরক্ষণ অফিসে বিশেষ সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই সেবা কার্যক্রমের অংশ হিসেবে বেতন নির্ধারণ, পেনশন, টিএ/ডিএসহ বিভিন্ন সেবা দ্রুততার সঙ্গে করা হচ্ছে।

Read full story at source