আগুন জ্বলে কেন

· Prothom Alo

এক কথায়, কোনো বস্তুর সঙ্গে অক্সিজেনের দহন বিক্রিয়া ঘটলে আগুন জ্বলে ওঠে। মৌল বা যৌগের বিক্রিয়ার ফলে তাপ উৎপন্ন হওয়াই দহন বিক্রিয়া। আবার এই দহনের জন্য দরকার হয় জ্বালানির। আগুন জ্বলতে জ্বালানি হিসেবে কাজ করে পদার্থের ভেতরের হাইড্রোজেন বা কার্বনের মতো কিছু মৌল। পাশাপাশি কোনো বস্তু জ্বালানোর জন্য প্রয়োজন নির্দিষ্ট তাপমাত্রা। ওই নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে বস্তুতে আগুন জ্বলে ওঠে। ম্যাচকাঠি দিয়ে আগুন জ্বালানোর সময় কাঠি ও বক্সের সঙ্গে ঘর্ষণের ফলে ওই নির্দিষ্ট তাপমাত্রা উৎপন্ন হয় এবং আগুন জ্বলে ওঠে।

Visit turconews.click for more information.

আগুনের প্রকারভেদ

আগুন প্রধানত পাঁচ ধরনের। ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি, ক্লাস ডি এবং ক্লাস কে।

ক্লাস এ: কাগজ, কাঠ, কাপড়, আবর্জনা, প্লাস্টিকের মতো দাহ্য পদার্থ থেকে আগুন।

ক্লাস বি: জ্বালানি তেল, অ্যালকোহল, প্রোপেন, গ্যাসের মতো অতি দাহ্য পদার্থের আগুন।

ক্লাস সি: ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ–সংযোগের ফলে সৃষ্ট আগুন।

ক্লাস ডি: পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালুমিনিয়াম ও সোডিয়ামের মতো ক্ষারীয় ধাতু থেকে এ ধরনের আগুন তৈরি হয়।

ক্লাস কে: ভোজ্য তেলে লাগা আগুন এই ক্যাটাগরির।

*লেখাটি ২০২৪ সালে বিজ্ঞানচিন্তায় আগস্ট সংখ্যায় প্রকাশিতকাঠে আগুন জ্বললেও ধাতুতে জ্বলে না কেন

Read full story at source