টেস্ট চ্যাম্পিয়নশিপে লিটন যেখানে প্রথম বাংলাদেশি

· Prothom Alo

আজ ইনিংসটা বড় হয়নি লিটন দাসের। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে আউট হয়েছেন ৩৩ রান করে। এই ইনিংস খেলার পথেই অবশ্য নতুন মাইলফলক ছুঁলেন লিটন। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ২০০০ রানের মাইলফলক ছুঁয়েছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

লিটনের পর তালিকায় দ্বিতীয় মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে তিনি করছেন ৭১ রান। টেস্ট চ্যাম্পিয়নশিপে তাঁর রান ১৮৭৬।

Visit tr-sport.bond for more information.

মুশফিকের গড়টা লিটনের চেয়েও ভালো। লিটনের গড় ৩৭.২০, মুশফিকের ৪৩.৬২।
বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে তালিকায় এরপর আছেন যথাক্রমে নাজমুল হোসেন, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ। নাজমুল চলমান মিরপুর টেস্টেও সেঞ্চুরি করেছেন। খেলেছেন ১০১ রানের ইনিংস, টেস্ট চ্যাম্পিয়নশিপে এটি তাঁর পঞ্চম সেঞ্চুরি।

তালিকার চারে থাকা মুমিনুলও সেঞ্চুরি পেতে পারতেন। কাল টেস্টের প্রথম দিনে ৯১ রান করে ফিরেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। মিরাজের ইনিংসটা অবশ্য প্রথম ইনিংসে বড় হয়নি। ১০ রান করে আউট হয়েছেন এই অলরাউন্ডার।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ২০১৯ সাল থেকে। সবচেয়ে বেশি রান ইংলিশ ব্যাটসম্যান জো রুটের, ৬৪৮০।

নাহিদের বাউন্সারে বিপাকে পাকিস্তানি ওপেনার

Read full story at source