বিয়ে-বিচ্ছেদের তোয়াক্কা না করে বোল্ড লুকে আবেদন ছড়াচ্ছেন এই সিঙ্গেল লেডি
· Prothom Alo

অভিনয়ে সাবলীল, স্টাইলেও অনন্য-তিনি জেনিফার উইঙ্গেট। ছোটবেলা থেকেই অভিনয়ের জগতে পথচলা শুরু। শিশুশিল্পী থেকে হয়ে উঠেছেন হিন্দি টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ। ‘দিল মিল গয়ে’ ধারাবাহিকে করণ সিং গ্রোভার-এর সঙ্গে তাঁর রসায়ন যেমন দর্শকের হৃদয় কেড়েছিল, তেমনি বাস্তবেও গড়িয়েছিল এক প্রেমকাহিনি, যার পরিণতি হয়েছিল বিয়েতে। যদিও সেই সম্পর্ক টেকেনি বেশিদিন। বর্তমানে জেনিফার সিঙ্গেল, তবে কাজ আর ফ্যাশন, দুই নিয়েই তিনি রীতিমতো লাইমলাইটে। ওয়েব সিরিজ থেকে ধারাবাহিক, অভিনয়ের প্রতিটি ধাপে তাঁর উপস্থিতি অনবদ্য। আর ক্যামেরার সামনে হোক বা বাইরে, তাঁর আত্মবিশ্বাসী এবং সাহসী স্টাইল স্টেটমেন্ট বরাবরই নজরকাড়া। আজকের আয়োজনে রইল অভিনেত্রীর কিছু বোল্ড লুকের ঝলক নিয়ে ।
Visit freshyourfeel.org for more information.
অভিনেত্রী পরেছেন গোলাপি গাউন। স্ট্র্যাপলেস গাউনে প্রজাপতি নকশা বেশ নজড় কাড়ছে। লাল ক্রপ টপ আর মিনি স্কার্টটি পুরোটাই সিকুইন–সজ্জিত। এর সঙ্গে সিলভার হিল বেছে নিয়েছেন অভিনেত্রীব্রাউনিশ-বেজ মিনি ড্রেসে জেনিফার। ড্রেসের রুসড ডিটেইল আর আকর্ষণীয় নেকলাইন হট অ্যান্ড ক্লাসি আমেজ দিচ্ছে তাঁর লুকে কালো স্লিভলেস ক্যামিসোল টপের ওপর তিনি খুব ক্যাজুয়াল ভাবে একটি অফ-হোয়াইট ব্লেজার জড়িয়ে রেখেছেন। ব্রাউন বডিকন গাউনে নজর কাড়ছেন অভিনেত্রী। স্ট্র্যাপলেস আর ব্যাকলেস এই গাউনের সঙ্গে কানে শোভা পাচ্ছে গোল্ডেন হুপ দুল সাদা কাট-আউট ড্রেসের ওপর একটি ম্যাচিং সাদা ব্লেজার লেয়ার করেছেন তিনি। বিশেষ মাত্রা যোগ করেছে লম্বা সিলভার ট্যাসেল ইয়াররিং এবং স্লিক হাই-বান হেয়ারস্টাইল।জেনিফার একটি চকোলেট ব্রাউন বডি-হাগিং গাউন পরেছেন। পোশাকটির বিশেষত্ব হলো এর কোমরের কাছে থাকা চমৎকার রুশড ডিজাইনকালো পোশাকেও যেন দ্যুতি ছড়াচ্ছেন জেনিফার। ওয়ান শোল্ডার ক্রপ টপের সঙ্গে গলায় জড়িয়ে নিয়েছেন ওড়না। বটমে সোনালি সিকুইন বসানো স্কার্ট পরেছেন। বেশ ক্যাজুয়াল মুডে আছেন এখানে তিনি। স্ট্রাইপ প্যাটার্নের টপ-শর্টসের সঙ্গে লেয়ার করেছেন ওভারসাইজড সাদা ব্লেজারখুব সুন্দর একটা বেজ রঙের স্ট্রাকচারড জাম্পস্যুট পরেছেন এই লুকে তিনি। স্ট্র্যাপলেস নেকের সামনের অংশে ফ্লোরাল এক্সটেনশন। চুলগুলো সফট কার্ল করে ছাড়া