প্যারিসে কি আজ গোল উৎসব
· Prothom Alo

আজ রাতে পুরো ইউরোপের চোখ থাকবে আইফেল টাওয়ারের শহরে, হয়তো পুরো ফুটবল–বিশ্বেরই। মঞ্চ পার্ক দে প্রিন্সেস। চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের প্রথম লেগে বর্তমান চ্যাম্পিয়ন পিএসজির মুখোমুখি কদিন আগেই বুন্দেসলিগার শিরোপা নিশ্চিত করে ফেলা বায়ার্ন মিউনিখ।
Visit asg-reflektory.pl for more information.
দুই দলের সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করলে এর চেয়ে লোভনীয় ম্যাচ আর হতে পারে না। চলতি মৌসুমে দুই দলই চ্যাম্পিয়নস লিগে করেছে ৩৮টি করে গোল, যা এই টুর্নামেন্টে মৌসুমের সর্বোচ্চ। প্যারিসে যে আজ স্রেফ রক্ষণ সামলানোর খেলা হবে না, তা বাজি ধরে বলাই যায়। বরং হতে পারে গোল-উৎসব।
টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কাটার লড়াইয়ে নেমে পিএসজি কোচ লুইস এনরিকে কিছুটা অস্বস্তিতে থাকতেই পারেন। এই মৌসুমেই লিগ পর্বে পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন, সেই সঙ্গে বর্তমান চ্যাম্পিয়নদের বিপক্ষে টানা পাঁচ জয়ের এক দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে নামবে ভিনসেন্ট কোম্পানির দল।
ব্যয় নিয়ে দেশগুলোর উদ্বেগের মুখে বিশ্বকাপের প্রাইজমানি বাড়াতে রাজি ফিফাতবে পিএসজি সমর্থকদের জন্য আশার আলো হতে পারে গত মৌসুমের স্মৃতি। সেবারও তো লিগ পর্বে আর্সেনালের কাছে ২-০ গোলে হেরে গিয়েছিল এনরিকের দল। কিন্তু সেমিফাইনালে সেই গানারদেরই দুই লেগ মিলিয়ে জিতেছিল ৩-১ গোলে।
রাতটা হতে যাচ্ছে রেকর্ডেরও। পিএসজি অধিনায়ক মার্কিনিওস যখন টানেল দিয়ে বেরোবেন, তখন তাঁর সঙ্গী হবে রবার্তো কার্লোসের চ্যাম্পিয়নস লিগে ১২০ ম্যাচ খেলার ব্রাজিলীয় রেকর্ড।
কিন্তু সেই উদ্যাপনের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেন একজন—হ্যারি কেইন। চ্যাম্পিয়নস লিগে টানা সর্বশেষ পাঁচ ম্যাচে গোল করা কেইন এ মৌসুমে ইতিমধ্যে করেছেন ১২ গোল, যা এক মৌসুমে তাঁর সেরা পারফরম্যান্সও।
জার্সিতে নকশা ‘চুরি’র অভিযোগ, সান্ডারল্যান্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থার হুমকি