ফ্লোর টাচ গাউন ও পনিটেইলে সুনেরাহ
· Prothom Alo
মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৭তম আসর বসেছে আজ ২৪ এপ্রিল। রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আসতে শুরু করেছেন তারকারা।
Visit moryak.biz for more information.
কালো রঙের ফ্লোর টাচ গাউন পরে এসেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। পোশাকটির নকশা করেছেন কিবরিয়া রাতুল। তিন দিনের মধ্যে গাউনটি তৈরি করে দিয়েছেন তিনি। গাউনটির গলা ও হাতায় পাথরের জমকালো কাজ।চুলের মাঝখানে সিঁথি করে পনিটেইল করেছেন এই অভিনেত্রী। চুলেও লাগিয়েছেন জমকালো পাথর।তাঁর কানের টপটি বেশ কিছুদিন আগের কেনা। সুনেরাহ সেজেছেন সিগনেচার লুক বাই সামিয়া থেকে।