১ টাকায় ৩০ পয়সা, যে কৌশলে বাজিমাত করলেন ‘পুষ্পা’

· Prothom Alo

আল্লু অর্জুন এ মুহূর্তে ভারতের সবচেয়ে ধনী অভিনেতাদের একজন। আগে তিনি কেবল ছিলেন ‘দক্ষিণি তারকা’। তবে ‘পুষ্পা’র দুই কিস্তি দিয়ে হয়ে উঠেছেন প্যান ইন্ডিয়ান তারকা। তবে নিজের বিপুল সম্পদ আল্লু গড়েছেন বিশেষ এক কৌশল কাজে লাগিয়ে। কী সেই কৌশল?

Visit turconews.click for more information.

প্রচলিত নিয়মে বড় তারকারা একটি নির্দিষ্ট অঙ্ক আগেই ঠিক করে নেন। কিন্তু আল্লু অর্জুন সেই পথে হাঁটেন না। তাঁর মডেল সহজ—১ টাকা আয় হলে তিনি নেন প্রায় ৩০ পয়সা। অর্থাৎ সিনেমা যত বেশি আয় করবে, তাঁর আয়ও তত বাড়বে। আবার সিনেমা কম আয় করলে তাঁর পারিশ্রমিকও কমে যাবে। এই ঝুঁকিপূর্ণ কিন্তু কৌশলী সিদ্ধান্তই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।

এ মডেল বিশেষভাবে আলোচনায় আসে ‘পুষ্পা: দ্য রাইজ’ ও ‘পুষ্পা ২: দ্য রুল’-এর পর। উদাহরণ হিসেবে বলা হয়, যদি কোনো সিনেমা ১ হাজার কোটি রুপি আয় করে, তাহলে আল্লু অর্জুন পাবেন প্রায় ৩০০ কোটি। আবার ৫০০ কোটি আয় হলে এর অংশ দাঁড়াবে প্রায় ১৫০ কোটি রুপি।

এ হিসাব অনুযায়ী, ‘পুষ্পা ২’ বিশ্বজুড়ে বিশাল আয় করায় আল্লুর পারিশ্রমিকও কয়েক শ কোটি রুপিতে পৌঁছেছে বলে ধারণা করা হয়। একইভাবে সিনেমাটির প্রথম কিস্তি থেকেও তিনি বড় অঙ্কের আয় করেছেন।

‘পুষ্পা ২’ সিনেমায় আল্লু অর্জুন। এক্স থেকে

এ পদ্ধতির একটি বড় সুবিধা হলো প্রযোজকদের ওপর চাপ কমে। কারণ, শুরুতেই বিশাল পারিশ্রমিক দিতে হয় না। ফলে ছবির বাজেট কমে যায়, ঋণের পরিমাণ কম লাগে এবং দ্রুত লাভের মুখ দেখা সম্ভব হয়। অর্থাৎ এটি অভিনেতা ও প্রযোজক—দুই পক্ষের জন্যই একধরনের ‘উইন উইন’ পরিস্থিতি তৈরি করে।

১০০ কোটির বাড়ি থেকে ব্যক্তিগত উড়োজাহাজ, কত টাকার মালিক ‘পুষ্পা’

অন্যদিকে আল্লু অর্জুনের এ আত্মবিশ্বাস এসেছে তাঁর বক্স অফিস দাপট থেকে। ‘আলা ভাইকুনথাপুরামালু’ থেকে ‘পুষ্পা’র দুই কিস্তি—এই তিনটি ছবিই বিশ্বব্যাপী বিপুল আয় করেছে। ফলে তিনি জানেন, তাঁর নামই দর্শককে প্রেক্ষাগৃহে টেনে আনতে পারে।
আল্লু এখন ব্যস্ত অ্যাটলির সিনেমা ‘রাকা’ নিয়ে। এ সিনেমায় প্রথমবারের মতো তিনি কাজ করেছেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে।

ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে

Read full story at source