রমনায় ছায়ানটের বর্ষবরণ
· Prothom Alo
বৈশাখ শুভ নববর্ষ। সূর্যোদয়ের পর রাজধানীর রমনার বটমূলে শুরু হয় ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। সকাল ৬টা ১৫ মিনিটে সম্মেলক কণ্ঠে ‘জাগো আলোক-লগনে’ গানের মাধ্যমে শুরু হয় এবারের আয়োজন। বর্ষবরণের এই আয়োজন নিয়ে ছবির গল্প।
Visit chickenroadslot.lat for more information.
ছায়ানটের এবারের বর্ষবরণের মূল ভাবনা ‘চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শির’।রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে শিল্পীদের পরিবেশনা। ২২টি গান নিয়ে অনুষ্ঠান সাজানো হয়েছে। প্রায় ২০০ শিল্পী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বৈশাখী সাজে শিশুটি অনুষ্ঠানে এসেছে অভিভাবকের সঙ্গে।দর্শকেরা উপভোগ করছেন অনুষ্ঠান।অভিভাবকদের সঙ্গে অনুষ্ঠানে এসেছে শিশুরাও।বৈশাখী সাজে অনুষ্ঠানে এক শিশু।বর্ষবরণের অনুষ্ঠানে বিশ্বশান্তির বার্তা।