পাঠকের ছবি (১২ এপ্রিল ২০২৬)
· Prothom Alo
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
Visit saltysenoritaaz.org for more information.
রিকশার নগরী ঢাকা। ভিসি চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবিটি সম্প্রতি তোলাশৈশব মানেই বাঁধনহারা ছোটাছুটি আর নীল আকাশে স্বপ্নের ঘুড়ি ওড়ানো। বাংলার সবুজ প্রান্তরে দুই বন্ধুর আনন্দঘন এক মুহূর্ত। বাঁশবাড়ী, ডগরতলী, সাভার। ছবিটি সম্প্রতি তোলাপদচারী–সেতু থাকলেও সড়কের মাঝ দিয়ে পারাপার হচ্ছেন মানুষ। ফলে সড়কে যান চলাচলে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং যেকোনো সময়ে হতে পারে বড় দুর্ঘটনা। মিরপুর ১, ঢাকা। ৮ এপ্রিল বিকেল ৫টায় ছবিটি তোলাএ রকম একটি দোকানের মালিক হতে চেয়েছিলাম শৈশবে। চুল কাটার সময় যে নরসুন্দর মাথা কাত করে রেখে গল্প করত আর আমার ঘাড়ব্যথা হয়ে যেত, তখনকার কথা। সে সময় চুল কাটার পর এ রকম অনেক দোকান পার হয়ে আসতাম। মাথায় ঘুরপাক খেত বাজার আর মানুষের গল্প। ভালো কিছু ঘুরপাক খেল না মাথায়! ছবিটি চট্টগ্রাম থেকে সম্প্রতি তোলাতেলসংকটে পাম্পে ঝুলছে নোটিশ ‘অকটেন নেই’। ফিরতে হচ্ছে মোটরসাইকেলচালকদের। ছবিটি গতকাল শনিবার (১১/৪/২০২৬) চট্টগ্রামের সীতাকুণ্ডের বানুবাজার এলাকা থেকে তোলাকর্ণফুলী নদী বয়ে চলেছে তার অপার সৌন্দর্য নিয়ে। নদীর দুই পাশে দুটি জেলার অবস্থান-চট্টগ্রাম ও রাঙামাটি। কর্মব্যস্ত দিন শেষে নৌকা চড়ে ঘরে ফিরছে মানুষ। রাইখালী ইউনিয়ন, কাপ্তাই উপজেলা, রাঙামাটি, ৬ এপ্রিল ২০২৬প্রকৃতি যখন তার নৈসর্গিক ডাকে সাড়া দেয়। করমজল, সুন্দরবনউপকারী অর্জুনগাছ। এ গাছ বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা জারি থাকুক। গাছেই আমাদের শিকড়। এ শিকড় নড়বড়ে হয়ে গেলে ঝুঁকিতে পড়বে আমাদের জীবনযাপন। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলা