পাঠকের ছবি (৮ এপ্রিল ২০২৬)
· Prothom Alo
পাঠকের পাঠানো ছবি থেকে বাছাই করা ছবি নিয়মিত প্রকাশিত হয় নাগরিক সংবাদে।
Visit newsbetsport.bond for more information.
পথে তেল শেষ হয়ে যাওয়ায় ভ্যানে রশি বেঁধে মোটরসাইকেল টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ছবিটি সম্প্রতি নওগাঁর নিয়ামতপুর উপজেলার ভাবিচা এলাকা থেকে তোলাবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ঢাকা পিটিআই আয়োজিত ইভেন্টে প্রশিক্ষণার্থী শিক্ষক অঙ্ক–দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন, যা শারীরিক ও মানসিক সক্রিয়তা এবং দ্রুত চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করে। পিটিআই, ঢাকা, মিরপুর ১৩, ২ এপ্রিল ২০২৬এটি একটি আমগাছ। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারী সীমান্তের মন্ডুমালা গ্রামে গাছটি। এটি সূর্যপুরি আমগাছ। ছবিটি সম্প্রতি তোলা। ছবি: তাইয়্যেবা হাসানাত তিবা আশপাশে সব গাছ উপেক্ষা করে পাখি দুটি কথার আসর জমিয়েছে পাতাশূন্য বৃক্ষে। পাখির কথার মুখরতায় বৃক্ষ কি খুশি হয়? হওয়ারই কথা। বসন্তে পাতায় পাতায় বৃক্ষ যখন সাজবে, তখন পাখিরাও খুশিতে আত্মহারা হয়। পাখিদের মুখরতা চারপাশ ভরিয়ে রাখুক। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাজমে উঠেছে শত বছরের ঐতিহ্যবাহী বারুহাঁস মেলা। বৃহস্পতিবার রাতে শুরু হয়ে শুক্রবার দিনভর চলে মেলাটি। কৃষিপণ্য থেকে শুরু করে সব রকম পণ্য পাওয়া যায় এই মেলায়। হাজারো মানুষের সমাগম হয় এখানে। বারুহাঁস, তাড়াশ, সিরাজগঞ্জ, ৩ এপ্রিল ২০২৬শান্ত পুকুরের পাড় দিয়ে এঁকেবেঁকে চলা গ্রামের মেঠো পথ। ছবিটি সম্প্রতি বাগেরহাটের এক গ্রামীণ জনপদ থেকে তোলা হয়েছে। ছবি: ফেরদৌস হাসান অরণি গ্রামীণ বাংলার রূপ। ছবিটি যশোর থেকে সম্প্রতি তোলা মুকুল থেকে আমের দেখা মিলল। আহামরি খরচ ছাড়াই এ দেশে অগুনতি ফুল, ফল, সবজির আবাদ হয়। এত উর্বর জমি পৃথিবীতে খুব কম দেশে আছে মনে হয়! আফসোস, শুধু মানুষের বড় একটা অংশই অনুর্বর চিন্তা দিয়ে পিছিয়ে রইল। চট্টগ্রাম থেকে ছবিটি সম্প্রতি তোলাপ্রকৃতি ও দূষণ একসঙ্গে। সাহেবের হাট, বরিশাল। ছবিটি সম্প্রতি তোলাদুরন্ত দুপুর শেষে আবিররাঙা পড়ন্ত বিকেলে দিগন্তবিস্তৃত সবুজ ধানখেত যখন বাতাসের হিল্লোলে মুখর হয়ে ওঠে, ঠিক তখনই আনন্দে মেতে ওঠে ছোট্ট কিশোরীরা। প্রকৃতি ও জীবন এখানে একই সূত্রে গাঁথা। ছবিটি সম্প্রতি ফরিদপুরের ভাঙ্গা মাঝারদিয়া গ্রাম থেকে তোলা