সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

· Prothom Alo

শুভ সকাল। আজ ৫ এপ্রিল, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

Visit albergomalica.it for more information.

তদন্তাধীন কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফেরাল কারা অধিদপ্তর, কী বার্তা দিচ্ছে

ময়মনসিংহের এই কারাগার থেকে তিন বন্দীকে জামিনের আদেশ ছাড়াই মুক্তি দেওয়ার ঘটনায় সাময়িক বরখাস্ত হয়েছিলেন ডেপুটি জেলার ইমতিয়াজ জাকারিয়া

নানা অভিযোগে তদন্তের মুখে থাকা ২৫ কর্মকর্তা–কর্মচারীকে কাজে ফিরিয়েছে কারা অধিদপ্তর। তাঁরা সবাই সাময়িক বরখাস্ত হয়েছিলেন। তাঁদের দায়িত্বে পুনর্বহালের ক্ষেত্রে কর্মী–সংকটকে যুক্তি হিসেবে দেখানো হয়েছে। তবে এই প্রক্রিয়া সার্বিকভাবে ভুল বার্তা দিচ্ছে বলে মত বিশেষজ্ঞদের। বিস্তারিত পড়ুন...

নিজের গাড়ি রেন্ট-এ–কারের মাধ্যমে বাসসকে ভাড়া দিয়েছিলেন মাহবুব মোর্শেদ

মাহবুব মোর্শেদ

নিজের মালিকানাধীন একটি গাড়ি অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সঙ্গে ভাড়ার চুক্তি করেছিলেন মাহবুব মোর্শেদ, যখন তিনি সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে ছিলেন। ওই গাড়ি ভাড়া বাবদ মাসে নেওয়া হতো দেড় লাখ টাকা। বিস্তারিত পড়ুন...

কাল থেকে ব্যাংক লেনদেন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত, নতুন সময়সূচি ঘোষণা

ব্যাংকে লেনদেন

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে রোববার থেকে দেশের তফসিলি ব্যাংকগুলোর লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমানোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক; অর্থাৎ ব্যাংক লেনদেনের নতুন সময় এখন সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত, যা আগে ছিল বিকেল ৪টা পর্যন্ত। বিস্তারিত পড়ুন...

ভূপাতিতের সময় কী ভাবেন যুদ্ধবিমানের পাইলটরা, ধরা পড়া এড়াতে কী করেন

যুদ্ধবিমান ভূপাতিত হলে পাইলট কী করবেন, সে বিষয়ে তাঁর পূর্ণ প্রশিক্ষণ থাকে। এর মধ্যে অনুসন্ধান, আটক হওয়া এড়ানো, প্রতিরোধব্যবস্থা, পালিয়ে থাকার মতো বিষয়গুলো থাকে। ক্ষেপণাস্ত্রের আঘাতের পর প্যারাস্যুটে করে ভূমিতে নেমে আসার আগেই সেই প্রশিক্ষণের বিষয়গুলো সক্রিয় হয়ে ওঠে। বিস্তারিত পড়ুন...

মেয়েকে নিয়ে প্রধানমন্ত্রীর দেখা সিনেমায় কী আছে

‘প্রজেক্ট হেইল মেরি’ সিনেমায় রায়ান গসলিং

প্রধানমন্ত্রীর এমন উপস্থিতির খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। অনেকেই বলছেন, দীর্ঘদিন পর দেশের শীর্ষ পর্যায়ের কোনো ব্যক্তিত্বকে এভাবে পরিবারের সঙ্গে সাধারণ দর্শকের মতো সিনেমা উপভোগ করতে দেখা গেল, যা একদিকে যেমন ভিন্নধর্মী বার্তা দেয়, তেমনি সিনেমা হল সংস্কৃতির প্রতিও ইতিবাচক দৃষ্টিভঙ্গির ইঙ্গিত বহন করে। বিস্তারিত পড়ুন...

Read full story at source