‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড’ অনুষ্ঠিত: মুগ্ধতা ছড়াল আলোর পাঠশালার শিক্ষার্থীরা

· Prothom Alo

রাজশাহীতে মহান স্বাধীনতার মাসে এক ব্যতিক্রমী ও প্রাণবন্ত আয়োজন ‘মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মার্চ স্থানীয়ভাবে প্রথম আলো রাজশাহী বন্ধুসভার সহায়তায় এই অলিম্পিয়াডের আয়োজন করা হয়। গণিত বা বিজ্ঞান অলিম্পিয়াডের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার এই উদ্যোগ উপস্থিত সবার প্রশংসা কুড়িয়েছে।

Visit asg-reflektory.pl for more information.

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবীর, রাজশাহী বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন সরকার এবং প্রথম আলো রাজশাহীর নিজস্ব প্রতিবেদক আবুল কালাম মুহম্মদ আজাদ।

এই অলিম্পিয়াডে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালার ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

এই অলিম্পিয়াডে রাজশাহীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি প্রথম আলো ট্রাস্ট পরিচালিত রাজশাহী আলোর পাঠশালার ১৩ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে জানায়, পাঠ্যবইয়ের বাইরে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস কতটুকু তাদের জানা আছে, তা পরখ করার জন্য এটি একটি চমৎকার মাধ্যম। তবে তাদের জন্য সবচেয়ে বড় পাওয়া ছিল সরাসরি একজন বীর মুক্তিযোদ্ধাকে কাছ থেকে দেখা এবং তাঁর বীরত্বগাথা শোনা।

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য দেওয়ার আহ্বান জানানো হলে অন্যান্য স্কুলের পাশাপাশি রাজশাহী আলোর পাঠশালার দশম শ্রেণির শিক্ষার্থী জেসমিন খাতুন মঞ্চে আসে। মুক্তিযুদ্ধ সম্পর্কে তার জ্ঞান এবং চমৎকার অভিব্যক্তি উপস্থিত অতিথি ও দর্শকদের মুগ্ধ করে।

Read full story at source