জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন
· Prothom Alo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন।
Visit rouesnews.click for more information.
আজ রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক মুহাম্মদ তাজাম্মুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই আদেশে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিনকে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়।
আদেশে আরও উল্লেখ করা হয়, এই নিয়োগ ৩০ মার্চ ২০২৬ তারিখ থেকে কার্যকর হবে। বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন।
বর্তমানে অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।