বিশ্বকাপের ইতিহাসে যা কখনো দেখতে হয়নি, সেটাই দেখতে যাচ্ছে ব্রাজিল
· Prothom Alo

ব্রাজিল ছাড়া কখনো কোনো বিশ্বকাপ হয়নি। ব্রাজিলিয়ান কোচ ছাড়াও হয়নি এর আগে কোনো বিশ্বকাপ।
Visit turconews.click for more information.
ব্রাজিল এবারও থাকছে বিশ্বকাপে। তবে বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ডাগআউটে দেখা যাবে না কোনো ব্রাজিলিয়ান কোচকে।
ব্রাজিলিয়ানদের শেষ ভরসা হয়ে টিকে ছিলেন সিলভিনিও। একসময়ের মাঠ কাঁপানো লেফট ব্যাক, যিনি খেলেছেন করিন্থিয়ান্স, বার্সেলোনা ও আর্সেনালের মতো ক্লাবে। আলবেনিয়ার কোচ হিসেবে তাঁর হাতেই ছিল ব্রাজিলের কোচিং ঐতিহ্যের শেষ মশালটি। কিন্তু গত রাতে ওয়ারশতে পোল্যান্ডের কাছে ২–১ গোলের হারে নিভে গেছে সেই মশাল। পোলিশদের জয়ে প্লে অফ সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আলবেনিয়া, আর সেই সঙ্গে শেষ হয়ে গেল বিশ্বকাপে অন্তত একজন ব্রাজিলিয়ান কোচ দেখার শেষ সম্ভাবনাও!
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্যমতে, এর আগের ২২টি আসরে অন্তত একজন করে হলেও ব্রাজিলিয়ান কোচ ডাগআউটে উপস্থিত ছিলেন। নিজ দেশ ব্রাজিলের দায়িত্ব তো একজন ব্রাজিলিয়ানই সামলেছেন, কখনো কখনো অন্য দেশের দায়িত্বেও দেখা গেছে ব্রাজিলিয়ানদের। কিন্তু এবার ইউরোপিয়ান ও আন্তমহাদেশীয় প্লে অফের হিসেব-নিকেশ শেষে দেখা যাচ্ছে, নিশ্চিত হওয়া দলগুলোর একটিতেও কোনো ব্রাজিলিয়ান কোচের জায়গা হয়নি। অর্থাৎ বিশ্বকাপে ওঠা কোনো দল শেষ মুহূর্তে কোচ পাল্টে ব্রাজিলিয়ান কাউকে না টানলে এবার বিশ্বকাপে ৪৮ জন কোচের মধ্যে দেখা যাবে না ব্রাজিলের কাউকে।
বিশ্বকাপ প্লে–অফ: কারা উঠল, ফাইনালে কে কার মুখোমুখিঅবশ্য ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিজেদের ধারা না ভাঙলে ব্রাজিলিয়ানদের এমন দিন দেখতে হতো না। ১৯৩০ থেকে ২০২২—দীর্ঘ ৯৬ বছর ব্রাজিল সব সময় নিজ দেশের কোচের ওপরই ভরসা রেখেছে। কিন্তু হেক্সা জয়ের নেশায় এবার তারা বেছে নিয়েছে ইতালিয়ান মাস্টারমাইন্ড কার্লো আনচেলত্তিকে। গত বছরের ২৬ মে দায়িত্ব নেওয়া আনচেলত্তির হাত ধরেই এবার বিশ্বকাপে নামবে সেলেসাওরা।