যুদ্ধ বন্ধে পাকিস্তানে ইরানের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

· Prothom Alo

ইরান যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনার জন্য চলতি সপ্তাহের শেষ দিকে পাকিস্তানে একটি বৈঠকের আয়োজন করতে কাজ করছেন ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা।

প্রশাসনের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

Visit grenadier.co.za for more information.

পরিকল্পনা অনুযায়ী, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং সম্ভবত ট্রাম্প প্রশাসনের আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তার পাকিস্তানে যাওয়ার কথা রয়েছে। তবে কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, সফরের সময়সূচি, স্থান এবং কারা উপস্থিত থাকবেন, তাতে পরিবর্তন আসতে পারে।

সংশ্লিষ্ট দুটি সূত্র জানায়, পাকিস্তানে সফরের ক্ষেত্রে নিরাপত্তা উদ্বেগের কারণে তুরস্ককেও আলোচনার সম্ভাব্য স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফার একটি পরিকল্পনা তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক তৎপরতায় পাকিস্তান অন্যতম প্রধান মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে। ওয়াশিংটনের প্রস্তাবিত ১৫ দফার একটি পরিকল্পনা তারা ইরানের কাছে পৌঁছে দিয়েছে।

প্রস্তাবে তেহরানের পারমাণবিক কর্মসূচি ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে এ প্রক্রিয়ায় তুরস্কও ভূমিকা রাখছে।

মার্কিন প্রশাসনের একজন কর্মকর্তা জানান, সফর–সংক্রান্ত আলোচনা গতকাল বুধবারও হোয়াইট হাউসে চলার কথা ছিল।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার দাবি করেছেন, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, তাঁর (ট্রাম্প) জামাতা জ্যারেড কুশনার ও বিশেষ দূত স্টিভ উইটকফ বর্তমানে ইরানের সঙ্গে আলোচনার নেতৃত্ব দিচ্ছেন। তবে রুবিও, কুশনার ও উইটকফও আলোচনার জন্য সম্ভাব্য পাকিস্তান সফরে যাবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

Read full story at source