ঈদের দাওয়াতে একঘেয়েমি কাটাতে রাঁধুন টমেটোর স্বাদে লাহোরি মাটন

· Prothom Alo

ঈদের দাওয়াতে মাংসের পদে নতুনত্ব আনা এক ঝক্কির নাম। এজন্য একঘেয়েমি কাটাতে রাঁধুন টমেটোর স্বাদে লাহোরি মাটন। ছবি ও রেসিপি সেলিনা শিল্পী

উপকরণ

খাসির মাংস দেড় কেজি
পেঁয়াজ কুচি ৫০০ গ্রাম
টমেটো ৫-৬ টা মাঝারি সাইজের
কাশ্মীরি বা হাটহাজারীর লাল মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
ধনে গুঁড়া ১ টেবিল চামচ
হলুদ গুঁড়া ২ চা চামচ
আদা-রসুন বাটা ৩ /৪ টেবিল চামচ
তেল আধা কাপ
কাঁচামরিচ ৬-৭ টা
দারুচিনি ২ টুকরা
এলাচ ৪-৫ টা
লবঙ্গ ৪-৫ টা
গোলমরিচ ২ চা-চামচ
জিরা গুঁড়া ১ টেবিল চামচ
লবণ পরিমানমতো
ধনেপাতা কুচি ১ টেবিল চামচ

Visit mchezo.life for more information.

প্রণালি

মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। টমেটো মাঝ বরাবর ছুরি দিয়ে দাগ কেটে ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ফুটিয়ে খোসাটা ছাড়িয়ে নিন।
এবার টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন, জিরা, গোলমরিচ গুঁড়া দিয়ে ১ টেবিল চামচ রান্নার সাদা তেল ও সামান্য পানি  মিশিয়ে  মিহি পেস্ট তৈরি করে নিন।

কড়াইয়ে তেল গরম করে আস্ত গরম মসলা (দারুচিনি, এলাচ, লবঙ্গ) ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন এবং হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নিয়ে মাংস দিন। এরপর লবণ দিয়ে  মাংসের রং পরিবর্তন হওয়া পর্যন্ত প্রায় ১০-১৫ মিনিট ভালো করে ভাজুন
এবার হলুদ, লাল মরিচ ও ধনে গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ কষান।

এ পর্যায়ে আগে থেকে করে রাখাটমেটো পিউরি এতে দিয়ে সময় নিয়ে নেড়েচেড়ে ভুনতে থাকুন এবার অল্প অল্প পানি যোগ করে মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত আর মসলা থেকে তেল আলাদা না হওয়া পর্যন্ত মাঝারি আঁচে রান্না করুন।

সবশেষে কাঁচামরিচ কুচি ও ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করুন টমেটোর স্বাদে এই মজাদার লাহোরি মাটন।

Read full story at source