অ্যারাবিয়ান চিকেন বিরিয়ানির রেসিপি

· Prothom Alo

মুরগি ম্যারিনেট করার উপকরণ

আস্ত মুরগি ১টি, আদাবাটা ১ টেবিল চামচ, রসুনবাটা দেড় চা–চামচ, ধনেগুঁড়া ১ চা–চামচ, জিরাগুঁড়া ১ চা–চামচ, গোলমরিচগুঁড়া সিকি চা–চামচ, এলাচি ৫টি, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ ৩টি, হলুদগুঁড়া আধা চা–চামচ, লাল মরিচগুঁড়া আধা চা–চামচ, জাফরান ১ চিমটি, ধনেপাতাকুচি সিকি কাপ, কাঁচা মরিচ ৪টি, কাজু ও কাঠবাদাম ৫টি, পেঁয়াজকুচি ৩ টেবিল চামচ, কমলার খোসা কোরানো আধা চা–চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, অলিভ অয়েল সিকি কাপ।

প্রণালি

অলিভ অয়েল বাদে সব মসলা একসঙ্গে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন। এবার পেস্ট মসলা সবটুকু মুরগিতে ভালো করে মাখিয়ে ৫ ঘণ্টা রেখে দিন।

Visit asg-reflektory.pl for more information.

বিরিয়ানি রান্নার হাঁড়ি চুলায় বসিয়ে অলিভ অয়েল দিন। ম্যারিনেট করে রাখা মুরগিটা মসলা বাদে তুলে নিয়ে তেলে ভাজুন। উল্টেপাল্টে লাল করে ভেজে তুলে রাখুন।

বিরিয়ানির উপকরণ

বাসমতী চাল ২ কাপ, চিকেন স্টক ৫ কাপ, পেঁয়াজকুচি সিকি কাপ, টমেটোকুচি সিকি কাপ, এলাচি ৩টি, দারুচিনি ২ টুকরা, লবঙ্গ ২টি, তেজপাতা ২টি, স্টার অ্যানিস ১টি, লবণ স্বাদমতো, কাঁচা মরিচকুচি ১ টেবিল চামচ, কাঠবাদাম ও পেস্তাকুচি ৩ টেবিল চামচ, কয়লা ২ টুকরা।

প্রণালি

বিরিয়ানি রান্নার ওই হাঁড়িতেই আস্ত গরমমসলার ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি দিন। পেঁয়াজকুচি একটু নরম হলে টমেটোকুচি, কাঁচা মরিচকুচি ও মেরিনেশনের বাকি মসলাটুকু দিয়ে ভালো করে কষিয়ে চাল দিন। একটু নেড়ে চিকেন স্টক ঢেলে ১৫ মিনিট ঢেকে জ্বাল দিন। চাল ৮০ শতাংশ ফুটে গেলে ভেজে রাখা চিকেন চালের ওপরে দিয়ে অল্প আঁচে রেখে দিন ৫ মিনিট। চুলায় কয়লার টুকরা দুটি গরম করতে দিন। বিরিয়ানির ঢাকনা তুলে কুচানো বাদাম ছড়িয়ে একটা ছোট স্টিলের বাটিতে গরম কয়লার টুকরা দুটি রেখে বাটিটা বিরিয়ানির হাঁড়িতে বসিয়ে তাতে একটু তেল দিন। এবার হাঁড়িটা ঢেকে রাখুন ৫ মিনিট। এরপর কয়লার বাটিটা নামিয়ে রাখুন। আবার ঢেকে রাখুন পরিবেশনের আগপর্যন্ত।

Read full story at source