‘দম’ থেকে ‘প্রিন্স’,‘বনলতা এক্সপ্রেস’—মুক্তির চূড়ান্ত তালিকায় পাঁচ সিনেমা

· Prothom Alo

পবিত্র ঈদুল ফিতরে মুক্তির দৌড়ে ছিল এক ডজন সিনেমা। শেষ পর্যন্ত কয়টি সিনেমা টিকে থাকবে, তা নিয়ে সংশয় ছিল।

চাঁদ দেখা সাপেক্ষে আগামীকাল শুক্রবার অথবা পরশু শনিবার পবিত্র ঈদুল ফিতর।এর আগেই ঈদের সিনেমার হিসাব–নিকাশ চূড়ান্ত করছেন প্রযোজকেরা। শেষ মুহূর্তে পাঁচটি সিনেমার তালিকা চূড়ান্ত হয়েছে।

Visit milkshakeslot.online for more information.

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির অফিস–সচিব সৌমেন রায় প্রথম আলোকে জানান, ঈদে পাঁচটি সিনেমার মুক্তির আবেদন পেয়েছেন তাঁরা।

সিনেমাগুলো হলো ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’।
বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির কাছ থেকে মুক্তির অনুমোদন নিয়ে প্রেক্ষাগৃহের সঙ্গে দর–কষাকষি করছেন পরিবেশকেরা।

লায়ন সিনেমাসের কর্ণধার মির্জা আবদুল খালেক প্রথম আলোকে জানান, প্রেক্ষাগৃহটিতে ‘বনলতা এক্সপ্রেস’, ‘দম’, ‘প্রিন্স’, ‘রাক্ষস’ ও ‘প্রেশার কুকার’ প্রদর্শনের বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। আজ সন্ধ্যার মধ্যে শিডিউল প্রকাশ করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে স্টার সিনেপ্লেক্সের একজন কর্মকর্তা জানান, তাঁরাও পাঁচটি সিনেমাই চালাতে চান। তবে এখনো কোনো চুক্তি হয়নি, চুক্তির পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তালিকায় ১২ সিনেমা, শেষ পর্যন্ত কয়টি

একাধিক পরিচালকের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার ঈদের বেশির ভাগ সিনেমা প্রথম দুই সপ্তাহে মাল্টিপ্লেক্সে মুক্তি দেওয়া হবে। তবে ‘প্রিন্স’ সিনেমাটি সিঙ্গেল সিনেমা হলেও মুক্তি পাবে।

হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ নির্মাণ করেছেন তানিম নূর। এতে মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, বাঁধনসহ অনেকে অভিনয় করেছেন।

শেষ দিনে ঈদের কোন সিনেমা সেন্সর সনদ পেল

নির্মাতা রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো, পূজা চেরী। আবু হায়াত মাহমুদ পরিচালিত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, তাসনিয়া ফারিণ।

মেহেদী হাসানের ‘রাক্ষস’ সিনেমায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুস্মিতা চ্যাটার্জি। রায়হান রাফীর ‘প্রেশার কুকার’–এ অভিনয় করেছেন বুবলী, নাজিফা তুষি, মারিয়া শান্ত ও স্নিগ্ধা চৌধুরী।

Read full story at source