স্পনসরে আসা বাংলাদেশিদের স্টে-পারমিটে ইতালি সরকারের কাছে সমাধান চায় বিমাস

· Prothom Alo

ইতালির রোমে ইতালিয়ান ও প্রবাসী বাংলাদেশিদের সম্মানে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৪ মার্চ ২০২৬) ২৫ রমজান ডমুস রেস্তোরাঁয় বাংলাদেশ ইমিগ্রান্টস অ্যাসোসিয়েশন (বিমাস) আয়োজিত বিশাল এ আয়োজনে ইতালির মূলধারার শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতা, বাংলাদেশি রাজনৈতিক–সামাজিক নেতৃবৃন্দ ইফতারে অংশগ্রহণ করেন। প্রথমবারের মতো ধর্মীয় কোনো অনুষ্ঠানে ইতালির রড় রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণ ছিল চমকপ্রদ। বাংলা কমিউনিটিতে একই সঙ্গে সব ধর্মাবলম্বীদের সহাবস্থানের তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে।

Visit milkshake.it.com for more information.

বিমাস–এর প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তার হোসেন মার্কের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ টি এম রকিবুল হক। এ সময় উপস্থিত ছিলেন ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্য এবং সাবেক ডেমোক্রেটিক দলের সচিব নিকোলা জিঙ্গারেত্তি, সিনেটর সিসিলিয়া ডি এলিয়া, রোম-১–এর সংসদ সদস্য পাওলো সিয়ানি, লাজিও ডেমোক্রেটিক পার্টির প্রধান আঞ্চলিক কাউন্সিলর মারিও সারলা, রোমের পাঁচ নম্বর মিউনিসিপ্যালের সভাপতি মুরো কালিসতে।

এ ছাড়া ১৫ নম্বর মিউনিসিপ্যালের প্রেসিডেন্ট দানিয়েলে তরকুয়াতি, ডেমোক্রেটিক দলের রোম শাখার মহাসচিব এনঝো ফস্কি, রোম সিটি করপোরেশনের কাউন্সিলর এরিকা বাত্তালিয়া এবং বিশেষ দূত এমিলিয়ানো মন্তেভেরদে, আন্তর্জাতিক কৃষি উন্নয়ন ও খাদ্য সংস্থা ((FAO)–এর সিনিয়র প্রোগ্রাম অফিসার এবং গ্লোবাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর নাফিস আহমেদ খান উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা রোজার তাৎপর্য নিয়ে বিশেষ আলোচনা করেন। তাঁরা রোজার গুরুত্ব তুলে ধরে বলেন, সিয়াম সাধনার একটি মাস মুসলিম উম্মাহর জন্য অনেক গুরুত্বপূর্ণ। এ মাস আমাদের জন্য বিশেষ নেয়ামত। আমাদের মধ্যে ভ্রাতৃত্বের এক সেতুবন্ধনের মাস। তাই এই সংযমের মাসে সবাইকে সংযত থাকা প্রয়োজন। তাঁরা বলেন, আজকে যে তাৎপর্য ইতালীয়দের মধ্যে তুলে ধরা হলো, এতে তাঁরা বুঝবেন রোজা কী? এভাবেই এই শান্তির ধর্মের শৃঙ্খলা তুলে ধরতে হবে।

অনুষ্ঠানে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত বলেন, আজকের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকতে পেরে খুবই ভালো লাগছে। ইতালিতে প্রায় আড়াই লাখের বেশি বাংলাদেশি বসবাস করেন। এটা আমাদের জন্য বড় একটা পাওয়া। এর ফলে অর্থনৈতিকভাবে যেমন ইতালি লাভবান হচ্ছে, বাংলাদেশও একইভাবে উপকৃত হচ্ছে। তিনি বলেন, বিমাস আয়োজিত আজকের ইফতার অনুষ্ঠান খুবই চমৎকার। এখানে উপস্থিত ইতালিয়ান ও বাংলাদেশ কমিউনিটির সবার প্রতি ধন্যবাদ। বিমাস একটি মাইগ্র্যান্ট অ্যাসোসিয়েশন। অভিবাসীদের নানা ইস্যু নিয়ে কাজ করে। মাইগ্র্যান্ট, এটা বিভিন্ন দেশেই চলমান এবং দীর্ঘ এক প্রক্রিয়ায় চলে। ইতালির প্রায় ৯০ ভাগ অভিবাসীর ৩০ ভাগ মুসলিম। বাংলাদেশিদের অবস্থান ৬ নম্বরে থাকলেও মুসলিম কমিউনিটির মধ্যে তৃতীয়। এশিয়া ও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশিরা নম্বর ওয়ান।

এ সময় রাষ্ট্রদূত বিমাসের কার্যক্রম নিয়ে বিশেষ আলোচনা করতে গিয়ে উল্লেখ করেন এই অ্যাসোসিয়েশন বাংলা কমিউনিটি নিয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি ইতালিয়ান ভাষা শিক্ষার ব্যাপারে তারা ভালো ভূমিকা নিয়েছে, যা প্রসংশনীয়।

ইফতার অনুষ্ঠানে ধর্মীয় আলোচনার পাশাপাশি মুক্তার হোসেন উপস্থিত ইতালিয়ান রাজনৈতিক অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, ২০২২ থেকে চলতি বছর, অর্থাৎ আজ পর্যন্ত যেসব বাংলাদেশি (ফ্লস্সি) স্পনসর ভিসায় ইতালিতে এসেছেন, তাঁদের অনেকেই এখনো বৈধ কাগজ পাননি। তিনি জানান, যে নুলা সস্তা, ভিসা নিয়মিত থাকা সত্ত্বেও এখনো তাঁরা স্টে পারমিট পাননি। আমরা এ বিষয়ের ওপর সমস্যা সমাধানের পথ খুঁজছি। আশা করি, সরকার বিষয়টি আমলে নিয়ে সমাধান করবে। রমজানের পর বিষয়টি নিয়ে আলোচনা করা হলে আশা করি, আপনারা সমাধানের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটি ছাড়াও পাকিস্তান, চায়নাসহ অন্য দেশের নাগরিকেরা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএনপি, এনসিপির নেতা–কর্মীসহ ইফতারে কয়েক শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

এদিকে আগামী ২২ ও ২৩ মার্চ ইতালির বহুল আলোচিত সংবিধান সংস্কারের জন্য রেফারেন্ডাম, হ্যাঁ-না ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। উপস্থিত ইতালিয়ান রাজনৈতিক ব্যক্তিরা তাঁদের বক্তব্যে বলেন, ইতিমধ্যে যাঁদের ইতালির নাগরিকত্ব রয়েছে, তাঁদের প্রতি ‘না’ ভোট দিয়ে সংবিধান সংস্কারের কাজে সহযোগিতা করার আহ্বান করেন।

দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]

Read full story at source