নিশো, মেহজাবীন থেকে তুষি—ঈদে কে কোন সিনেমা দেখবেন
· Prothom Alo

ঈদে তারকারা কে কী করবেন, কী দেখবেন? আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, শরীফুল রাজ, নাজিফা তুষি, খায়রুল বাসার ও মাশা ইসলামের পরিকল্পনা জেনেছেন মকফুল হোসেন
ঈদে কে কী করবেন
Visit asg-reflektory.pl for more information.
পরিবারের সঙ্গে ঢাকায় ঈদ করবেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী, সিয়াম আহমেদ, নাজিফা তুষি ও মাশা ইসলাম। ঈদে মাশার ঢাকায় থাকার কথা ছিল না, মধ্যপ্রাচ্যে উড়াল দেওয়ার কথা ছিল। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে তা বাতিল করেছেন। শরীফুল রাজ থাকবেন সিলেটে, খায়রুল বাসার যাবেন অস্ট্রেলিয়ায়।
আফরান নিশো বলেন, ‘আমি খুব বেশি সামাজিক নই। খুব বেশি আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া হয় না, কিন্তু ঈদের সময় যতটুকু পারি, যাওয়ার চেষ্টা করি।’
আফরান নিশো, অভিনয়শিল্পীআমি খুব বেশি সামাজিক নই। খুব বেশি আত্মীয়স্বজনের বাড়ি যাওয়া হয় না, কিন্তু ঈদের সময় যতটুকু পারি, যাওয়ার চেষ্টা করি।আফরান নিশোমেহজাবীন চৌধুরীর ভাষ্য, ‘আত্মীয়স্বজন, কাছের মানুষেরা বাসায় আসবেন, আমরাও হয়তো কারও বাসায় যাব। ব্যস্ততার ভেতর সারা বছর যাঁদের সঙ্গে ঠিকমতো সময় কাটানো হয় না, ঈদের সময়টা তাঁদের সঙ্গেই কাটাতে চাই।’
মেহজাবীন চৌধুরীছকভাঙা চরিত্রে আলাদা মেহজাবীনসিয়াম আহমেদ, অভিনয়শিল্পীযে ঈদে সিনেমা রিলিজ পায়, সেই ঈদের পরিকল্পনা দর্শকদের ঘিরেই থাকে। দর্শকদের জন্যই সিনেমা বানানো হয়, তাঁদের উন্মাদনা, ভালো লাগা—এগুলো দেখাই আমার ঈদের আনন্দ।দর্শকদের সঙ্গে ঈদ কাটাবেন রাক্ষস অভিনেতা সিয়াম আহমেদ। তিনি বলেন, ‘যে ঈদে সিনেমা রিলিজ পায়, সেই ঈদের পরিকল্পনা দর্শকদের ঘিরেই থাকে। দর্শকদের জন্যই সিনেমা বানানো হয়, তাঁদের উন্মাদনা, ভালো লাগা—এগুলো দেখাই আমার ঈদের আনন্দ।’
খায়রুল বাসার, অভিনয়শিল্পীবিদেশে দিনটা আমেজে কাটলেও পরিবারকে মিস করব।সিলেটে ঈদ উদ্যাপন শেষে ঢাকায় ফিরবেন শরীফুল রাজ। আগেভাগেই অস্ট্রেলিয়ায় উড়াল দিচ্ছেন খায়রুল বাসার। সিডনির বাঙালিপাড়া হিসেবে পরিচিত লাকেম্বায় পরিচিতজনদের সঙ্গে দিনটি উদ্যাপন করবেন বাসার। বললেন, ‘বিদেশে দিনটা আমেজে কাটলেও পরিবারকে মিস করব।’
নাজিফা তুষি‘হাওয়া’ থেকে বড় পর্দায় ফিরছেন তুষিপরিবারের সঙ্গে দিনটি কাটাতে চান নাজিফা তুষি। ঘোরাঘুরির ফাঁকে পছন্দের খাবার চেখে দেখতে চান মাশা ইসলাম।
কার কী কাজ আসছে
সত্য ঘটনা অবলম্বনে নির্মিত দম সিনেমায় অভিনয় করেছেন আফরান নিশো। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি প্রযোজিত সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা রেদওয়ান রনি।
সিনেমাটি নিয়ে আফরান নিশো বলেন, ‘এত অ্যাকশনের প্রভাবের মাঝখানে এটার মধ্যে একটা গল্প আছে। আমাদের এখানে ওভাবে সারভাইভাল স্টোরি হয় না। আপনি আপনার পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবেন।’
চরকি অরিজিনাল সিরিজ ক্যাকটাস নিয়ে আসছেন মেহজাবীন চৌধুরী। সিরিজটি নির্মাণ করেছেন শিহাব শাহীন।
‘তাই বলে কবিতা লেখার জন্য মন্ত্রিত্ব চলে যাবে?’মেহজাবীন চৌধুরী, অভিনয়শিল্পীগল্প ও আমার চরিত্র—দুটোই বেশ ইউনিক। চরিত্রটা করতে গিয়ে অনেক নতুন দিক নিয়ে ভাবতে হয়েছে, কিছু জায়গায় নিজেকেও চ্যালেঞ্জ করতে হয়েছে।ক্যাকটাস কেন আলাদা? জানতে চাইলে মেহজাবীন চৌধুরী বলেন, ‘গল্প ও আমার চরিত্র—দুটোই বেশ ইউনিক। চরিত্রটা করতে গিয়ে অনেক নতুন দিক নিয়ে ভাবতে হয়েছে, কিছু জায়গায় নিজেকেও চ্যালেঞ্জ করতে হয়েছে।’
রাক্ষস সিনেমা নিয়ে বড় পর্দায় আসছেন সিয়াম আহমেদ। সিনেমাটি নিয়ে তিনি বলেন, ‘আই থিঙ্ক দিস উইল ডিফাইন আ নিউ এরা ফর বাংলাদেশি কমার্শিয়াল ফিল্ম। এটার মেকিং, ডায়ালগ, ফাইট, লাভ, ক্রেজিনেস দর্শককে পয়সা উশুল এক্সপেরিয়েন্স দেবে। রাক্ষস ইজ নট আ বোরিং ফিল্ম।’
সিয়াম আহমেদবনলতা এক্সপ্রেস সিনেমায় অভিনয় করেছেন শরীফুল রাজ। হুমায়ূন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মাণ করেছেন তানিম নূর। দর্শক সিনেমাটি কেন দেখবেন—জানতে চাইলে অভিনেতা রাজের ভাষ্য, ‘হুমায়ূন আহমেদের উপন্যাস, তানিম নূরের নির্মাণ ও শিল্পীদের অভিনয়ের জন্য দর্শক সিনেমাটি দেখবেন।’
নাজিফা তুষি, অভিনয়শিল্পীসিনেমার কোনো না কোনো চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন দর্শকেরা।নির্মাতা রায়হান রাফী পরিচালিত প্রেশার কুকার নিয়ে আসছেন নাজিফা তুষি। তিনি বলেন, ‘সিনেমার কোনো না কোনো চরিত্রের সঙ্গে নিজেকে রিলেট করতে পারবেন দর্শকেরা। বেশ কয়েকটি শ্রেণির মানুষের গল্প বলা হয়েছে, বিশেষ করে নারীদের বেশি ভালো লাগবে।’
খায়রুল বাসারের বেশ কয়েকটি নাটক মুক্তি পাবে। এর মধ্যে রয়েছে ডিয়ার ফ্যামেলি, ভেজা চোখ, মৎস্যকন্যা, আগলে রেখো আমায়, জলকৌড়ি, ফড়িয়া, হাত ধরেছি উড়ব বলে, যুগল পাখির প্রেম বাগান, জোড়া শালিকের ঘর, লুডু, তোমাকে পাওয়ার জন্য, দুষ্টু মিষ্টি প্রেম, ছায়াসঙ্গী ও গল্পটা থেকে যায়।
খায়রুল বাসারবনলতা এক্সপ্রেস দিয়ে সংগীতশিল্পী মাশা ইসলামের অভিনয়ে অভিষেক ঘটছে। এর বাইরে বেশ কয়েকটি নাটকে গেয়েছেন তিনি।
কে কী দেখবেন
বনলতা এক্সপ্রেস, দম, প্রেশার কুকার, প্রিন্স, রাক্ষস, ক্যাকটাস, একসাথে আলাদাসহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ ঈদে মুক্তি পাচ্ছে। নিজের অভিনীত কাজের বাইরে আর কোন কাজগুলো দেখবেন—শিল্পীদের কাছে জানতে চেয়েছিল প্রথম আলো।
আফরান নিশো বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রি এই সময়ে সবচেয়ে বেশি গ্রোয়িং স্টেজে আছে। আমরা একে অপরের সঙ্গে স্বাস্থ্যকর প্রতিযোগিতা করছি। ইটস আ ভেরি গুড সাইন। ওই জায়গা থেকে আমার চেষ্টা থাকবে, প্রতিটা ছবিই দেখার। আমি দেখার চেষ্টা করি, আমি দেখিও।’
মেহজাবীন চৌধুরী বলেন, ‘সময় পেলে অবশ্যই কয়েকটা দেখার ইচ্ছা আছে। আমি সব সময় চাই, আমাদের ইন্ডাস্ট্রির কাজগুলো দর্শকেরা দেখুক এবং সাপোর্ট করুক। আমিও সেই দর্শকের একজন হয়ে কাজগুলো উপভোগ করতে চাই।’
বনলতা এক্সপ্রেস, প্রিন্স, প্রেশার কুকার, দমসহ সব সিনেমা দেখতে চান সিয়াম আহমেদ। শরীফুল রাজ বলেন, সিলেট থেকে ঢাকায় ফিরে প্রেশার কুকার, দম, প্রিন্স, রাক্ষসসহ সব সিনেমা দেখতে চান তিনি।
শরীফুল রাজতুষি জানান, বনলতা এক্সপ্রেস, দম, রাক্ষস ও প্রিন্স দেখবেন।
খায়রুল বাসার বলেন, তিনি বনলতা এক্সপ্রেস, প্রিন্স, দম, প্রেশার কুকার দেখবেন। দম, রাক্ষস, ক্যাকটাস দেখবেন মাশা ইসলাম।
মাশার ‘শ্রাবণী রোদ’ শুনে কী বলছেন শ্রোতারামাশা ইসলাম