বার্সাই হান্সি ফ্লিকের শেষ ক্লাব
· Prothom Alo

বার্সেলোনার সভাপতি পদে আবারও নির্বাচিত হওয়ার পর হোয়ান লাপোর্তা বলেছিলেন, ক্লাবটির কোচের দায়িত্বে থাকা হান্সি ফ্লিকের চুক্তি নবায়ন করবেন। তবে ফ্লিক আজ সাংবাদিকদের বলেছেন, চুক্তি নবায়ন করবেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। তবে এটা নিশ্চিত, ফুটবলে কোচিংয়ে বার্সাই হবে তাঁর শেষ ক্লাব।
২০৩১ সাল পর্যন্ত বার্সার সভাপতি পদে নির্বাচিত হওয়ার পর রেডিও আরএসি১–কে লাপোর্তা বলেছেন, ‘আমরা ২০২৮ পর্যন্ত ফ্লিকের চুক্তি নবায়ন করতে চাই।’ ২০২৪ সালে বার্সেলোনা কোচের দায়িত্ব নেওয়া ৬১ বছর বয়সী হান্সি ফ্লিকের বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে ২০২৭ সালে।
Visit extract-html.com for more information.
চ্যাম্পিয়নস লিগে আগামীকাল রাতে শেষ ষোলো ফিরতি লেগে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচের সংবাদ সম্মেলনে আজ ফ্লিক জানিয়েছেন, বার্সেলোনায় জীবনটা তিনি উপভোগ করছেন। তবে চুক্তি নবায়ন নিয়ে তাঁকে পরিবারের সঙ্গে কথা বলতে হবে।
বার্সার অনুশীলনে খেলোয়াড়দের সঙ্গে হান্সি ফ্লিকসাংবাদিকদের ফ্লিক বলেন, ‘(চুক্তি নিয়ে কথা বলার) এখন উপযুক্ত সময় নয়। ক্লাব এবং ভবিষ্যতের জন্য আগামীকাল আমাদের ম্যাচটি খুব গুরুত্বপূর্ণ। সবাই জানে আমি এখানে সুখী। আগে পরিবারের সঙ্গে কথা বলতে হবে। সেটার জন্য সময় আছে, তবে এ মুহূর্তটা এটা নিয়ে কথা বলার জন্য আদর্শ নয়।’
মেক্সিকোয় ইরানের বিশ্বকাপের ম্যাচ খেলার আশা পূরণ হচ্ছে নাবায়ার্ন মিউনিখের সাবেক এই জার্মান কোচ গত মৌসুমে বার্সাকে ঘরোয়া ‘ট্রেবল’ জেতানোর পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে তুলেছেন। তাঁর অধীনে আক্রমণাত্মক ফুটবলেও ফিরেছে বার্সা, যেটা ক্লাবটির সমর্থকদেরও পছন্দ। ফ্লিক সংবাদ সম্মেলনে সোজাসাপটাই জানিয়েছেন, এটাই তাঁর শেষ ক্লাব, ‘অন্য কোথাও যাওয়ার ভাবনা কিংবা এমন কিছু ভাবছি না আমি। না, আমি এখানে আছি এবং এটাই আমার শেষ ক্লাব। এখানেই শেষ (কোচিংয়ের) চাকরি এবং সে জন্য আমি সুখীও।’
বার্সাকে গত মৌসুমে ট্রেবল জেতান ফ্লিকনিউক্যাসলের মাঠে প্রথম লেগ ১–১ গোলে ড্র করে বার্সা। ক্যাম্প ন্যুর ফিরতি লেগ নিয়ে ফ্লিক বলেন, ‘তারা শারীরিক শক্তিনির্ভর দল। গতিময় খেলোয়াড় আছে। আগামীকাল আমাদের নিখুঁত ম্যাচ খেলতে হবে এবং ব্যাপারটা গুরুত্বপূর্ণ। আমরা সেই চেষ্টাই করব।’
বায়ার্নের সাবেক মিডফিল্ডার ফ্লিক ক্লাবটির কোচ হিসেবে বুন্দেসলিগা ও চ্যাম্পিয়নস লিগ জিতেছেন।
দ্বিতীয় লেগে আজ কোন দলের কী সমীকরণ