শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতির শিক্ষাগত যোগ্যতা স্নাতকই থাকছে
· Prothom Alo

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে কমপক্ষে স্নাতক ডিগ্রি থাকার বাধ্যবাধকতা থাকছেই। আজ সোমবার বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলনে সরকারের এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, পরিচালনা কমিটি আবারও পুনর্গঠনের সিদ্ধান্ত হয়েছে। প্রত্যেকের (সভাপতি) বেসলাইন হবে স্নাতক (গ্র্যাজুয়েট) ডিগ্রি। স্কুল, উচ্চমাধ্যমিক কলেজ, মাদ্রাসা এবং প্রাথমিক—প্রতিটির বেসলাইন হলো ডিগ্রি, অর্থাৎ স্নাতক থাকতে হবে।
Visit fish-roadgame.online for more information.
একসময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হতে কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হতো না। পরে ২০২৪ সালের মে মাসে নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা সংশোধন করে সভাপতি হওয়ার জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এইচএসসি বা সমমানের (উচ্চমাধ্যমিক) ডিগ্রি করা হয়। পরে ২০২৫ সালের আগস্ট মাসে সভাপতি হওয়ার যোগ্যতা আরও বাড়ানো হয়। এ সিদ্ধান্ত অনুযায়ী, গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়। আর ম্যানেজিং কমিটির সভাপতি হওয়ার ক্ষেত্রে স্নাতক বা সমমানের ডিগ্রি বাধ্যতামূলক করা হয়।
লটারি বাদ, ফিরছে ভর্তি যুদ্ধ, শিশুদের ওপর চাপ ও কোচিং বাড়ার শঙ্কাসম্প্রতি সভাপতির যোগ্যতার বিষয়ে নতুন সিদ্ধান্তের আলোচনা শুরু হয়। সম্প্রতি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটি পুনর্গঠনের বিষয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিতিতে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের নিয়ে আলোচনা হয়। যদিও সেদিন কোনো সিদ্ধান্ত হয়নি। এখন এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী। সভাপতির শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক রাখার বিষয়টি ইতিবাচক হিসেবে উল্লেখ করছেন শিক্ষাসংশ্লিষ্ট অনেকেই।
রাজশাহী–চট্টগ্রাম–জগন্নাথসহ আরও ৬ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য