ডেল্টা লাইফ ইনস্যুরেন্সে চাকরির সুযোগ, নিয়োগ সারা দেশে

· Prothom Alo

ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড তাদের জনবল বৃদ্ধির লক্ষ্যে ‘ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (এমটিও)’ ও ‘এক্সিকিউটিভ অফিসার’ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৫ এপ্রিল পর্যন্ত ডাকযোগে আবেদন করতে পারবেন।

Visit asg-reflektory.pl for more information.

পদের নাম ও যোগ্যতা

১. ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার (MTO): যেকোনো স্বীকৃত সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসা শিক্ষা, অর্থনীতি, ইংরেজি, গণিত, পরিসংখ্যান বা আইটি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে সিজিপিএ–৪.০০-এর মধ্যে অন্তত ২.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে।

২. এক্সিকিউটিভ অফিসার (EO): যেকোনো স্বীকৃত সরকারি–বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি। স্নাতক পর্যায়ে সিজিপিএ–৪.০০-এর মধ্যে অন্তত ২.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে জিপিএ–৫.০০-এর মধ্যে ৩.০০ থাকতে হবে।

৫০তম বিসিএস: স্বল্প সময়ে লিখিত পরীক্ষা প্রস্তুতি যে কৌশলে

অন্যান্য শর্তাবলি

১ এপ্রিল ২০২৬ তারিখে বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
বাংলা ও ইংরেজিতে যোগাযোগ দক্ষতা এবং এমএস ওয়ার্ড ও এক্সেলে পারদর্শিতা থাকতে হবে।

বেতন ও সুবিধা

প্রবেশন বা শিক্ষানবিশকাল হবে ১২ মাস।

এমটিওদের শিক্ষানবিশকালে মাসিক বেতন ৩০,০০০ টাকা। সফলভাবে এই সময় শেষ করলে ‘সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ হিসেবে স্থায়ী করা হবে।

এক্সিকিউটিভ অফিসারদের শিক্ষানবিশকালে মাসিক বেতন ২০,০০০ টাকা। স্থায়ীকরণের পর কোম্পানির নির্ধারিত বেতন স্কেলে বেতন প্রদান করা হবে।

চাকরি স্থায়ী হওয়ার পর প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, গ্রুপ ও হেলথ ইনস্যুরেন্স এবং বোনাস সুবিধা পাওয়া যাবে।

বিনা মূল্যে ৬ ধরনের প্রশিক্ষণ পাবেন আড়াই লাখ তরুণ, সঙ্গে মাসিক ভাতাও

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সব শিক্ষাগত যোগ্যতার সনদের কপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবিসহ নিচের ঠিকানায় পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।

আবেদনের ঠিকানা

প্রধান, মানবসম্পদ বিভাগ, ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেল্টা লাইফ টাওয়ার, প্লট-৩৭, রোড-৯০, গুলশান সার্কেল-২, ঢাকা-১২১২।

আবেদনের শেষ সময়: ১৫ এপ্রিল ২০২৬

Read full story at source