রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, অভিযোগ মাদক কারবারিদের দিকে

· Prothom Alo

রাজধানীর শান্তিবাগ এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মো. সেকান্দার (৩২) নামের এক ব্যাটারিচালিত রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ১০টার দিকে শান্তিবাগের ভাঙারি গলি এলাকায় এ ঘটনা ঘটে।

Visit een-wit.pl for more information.

নিহত সেকান্দারের বড় ভাই আমির আলী অভিযোগ করেন, তাঁর ভাই সেকান্দার ব্যাটারিচালিত রিকশা চালাতেন। তিনি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের কাজে বাধা দিয়েছিলেন। ঘটনার আগের দিন রোববারও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সেকান্দারের তর্কবিতর্ক হয়। পরে গতকাল রাতে সেকান্দার রিকশা নিয়ে ভাঙারি গলি দিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁর মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়।

নিহত সেকান্দারের স্বজনেরা বলেন, গুরুতর আহত অবস্থায় সেকান্দারকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে তিনটার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Read full story at source