চুয়েটে শিক্ষকসহ বিভিন্ন পদে চাকরির সুযোগ

· Prothom Alo

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিভিন্ন স্থায়ী ও অস্থায়ী পদ পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, শিক্ষক পদে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে মেকাট্রনিকস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে অধ্যাপক, পুরকৌশল বিভাগে সহযোগী অধ্যাপক, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল ও পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগে সহকারী অধ্যাপক এবং গণিত বিভাগ ও ইনস্টিটিউট অব আর্থকোয়াক ইঞ্জিনিয়ারিং রিসার্চে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। ডেপুটি রেজিস্ট্রারে (সাধারণ প্রশাসন) ১ জন, ডেপুটি রেজিস্ট্রার (আইন/স্টেট, নিরাপত্তা) পদে ১ জন ও উপপরিচালক (অডিট) পদে ১ জন, আইটি বিজনেস ইনকিউবেটরের সহকারী পরিচালক (প্রশাসন) পদের বিপরীতে ১ জন, সেকশন অফিসার ও আইটি বিজনেস ইনকিউবেটরের সহকারী পরিচালক (প্রকৌশল) পদের বিপরীতে ১ জন, সহকারী প্রোগ্রামার হিসাব সহকারীতে (ইইই বিভাগ) ১টি পদ এবং সহকারী বাবুর্চিতে রয়েছে ২টি পদ।

Visit een-wit.pl for more information.

বেতনস্কেল ও বয়সসীমা—

অধ্যাপক পদে বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০/- এবং বয়সসীমা সর্বোচ্চ ৫২ বছর;

সহযোগী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪৮ বছর এবং বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০/–;

ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক (অডিট) পদে বয়সসীমা সর্বোচ্চ ৪৫ বছর এবং বেতন স্কেল ৪৩,০০০-৬৯,৮৫০/–;

সহকারী অধ্যাপক পদে সর্বোচ্চ ৪০ বছর এবং বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০/–;

প্রভাষক পদে ১৮-৩২ বছর এবং বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০/-;

সেকশন অফিসার ও সহকারী প্রোগ্রামার পদে বয়সসীমা ১৮-৩২ বছর এবং বেতন স্কেল ২২,০০০-৫৩,০৬০/–;

হিসাব সহকারী পদে বেতন স্কেল ৯,৩০০-২২,৪৯০/- এবং বয়সসীমা ১৮-৩২ বছর;

সহকারী বাবুর্চি পদে বেতন স্কেল ৮,২৫০-২০,০১০/- এবং বয়সসীমা ১৮-৩২ বছর।

প্রাইম ব্যাংকে ম্যানেজমেন্ট ট্রেইনি পদে চাকরি, বেতন ৮৫ হাজার টাকা থেকে শুরু

আবেদন করতে যা যা করণীয়

অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক, সহকারী প্রোগ্রামার ও সেকশন অফিসার পদের যোগ্যতা ও অভিজ্ঞতা, শর্তাবলি এবং আবেদনপত্রের নির্ধারিত ফরমেট ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে। হিসাব সহকারী ও সহকারী বাবুর্চি পদের জন্য আবেদন সাদা কাগজে করতে হবে। সংশ্লিষ্ট পদের যোগ্যতা, অভিজ্ঞতা ও শর্তাবলি ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

বাংলাদেশ নবজাতক হাসপাতালে চাকরি, পদ ৭২

আবেদন ফি

৩য় থেকে ১০ম গ্রেডের পদের জন্য ২০০ টাকা;

১১তম থেকে ১২তম গ্রেডের পদের জন্য ১৫০ টাকা;

১৩তম থেকে ১৬তম গ্রেডের পদের জন্য ১০০ টাকা এবং

১৭তম থেকে ২০তম গ্রেডের পদের জন্য ৫০ টাকার সোনালী ব্যাংক লিমিটেডের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সোনালী ব্যাংক লিমিটেড, সিইউইটি শাখা, চট্টগ্রামের অনুকূলে ‘রেজিস্ট্রার, CUET, চট্টগ্রাম’-এর বরাবর আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে। এ ক্ষেত্রে অধ্যাপক গ্রেড-৩, সহযোগী অধ্যাপক গ্রেড–৪, সহকারী অধ্যাপক গ্রেড-৬, প্রভাষক গ্রেড-৯,ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক পদে গ্রেড–৫, সেকশন অফিসার ও সহকারী প্রোগ্রামার পদে গ্রেড-৯, হিসাব সহকারী গ্রেড–১৬, সহকারী বাবুর্চির গ্রেড ২০।

অধ্যাপক, সহযোগী অধ্যাপক পদের আবেদনকারীর ১০ সেট দরখাস্ত; সহকারী অধ্যাপক, প্রভাষক, ডেপুটি রেজিস্ট্রার ও উপপরিচালক,সহকারী প্রোগ্রামার ও সেকশন অফিসার পদের পদের জন্য ৭ সেট দরখাস্ত এবং হিসাব সহকারী ও সহকারী বাবুর্চি পদের আবেদনকারীর ২ সেট দরখাস্ত ৩১ মার্চের মধ্যে রেজিস্ট্রার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসে (অফিস চলাকালে) পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে বর্ণিত বয়সসীমা প্রযোজ্য নয়। শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে উচ্চতর ডিগ্রিধারীদের বয়সসীমা শিথিল যোগ্য।

অক্সফোর্ড–এমআইটি–কেমব্রিজ চলছে নারী নেতৃত্বে, উপাচার্য আরও যে যে বিশ্ববিদ্যালয়ে

Read full story at source