এমকিউ–হারমিস ড্রোন ধ্বংসের দাবি ইরানের
· Prothom Alo

এমকিউ–হারমিস ড্রোন ধ্বংসের দাবি ইরানের
তেহরানে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উড়ছে। ৫ মার্চইরানের লোরেস্তান প্রদেশের আকাশে একটি এমকিউ–নাইন ড্রোন ধ্বংস করা হয়েছে বলে দেশটির টিভি চ্যানেল জানিয়েছে। টিভি চ্যানেলের খবরে আরও জানানো হয়, তেহরানের আশপাশে আরেকটি হারমিন ড্রোন ধ্বংস করা হয়েছে।
Visit solvita.blog for more information.
ইরানে দ্রুত জয়ের কথা ভাবছিলেন ট্রাম্প, কিন্তু তাঁর সব হিসাব–নিকাশ পাল্টে যাচ্ছেইসরায়েল–যুক্তরাষ্ট্রের হামলায় বিধ্বস্ত হয়েছে ভবন। ধ্বংসস্তূপে চলছে উদ্ধার তৎপরতা। ইরানের তেহরানের ফেরদৌসি স্কয়ার, ৩ মার্চ ২০২৬ইরানে মার্কিন–ইসরায়েলি হামলায় ৩,৬৪৩ বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত: রেড ক্রিসেন্ট
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ৩ হাজার ৯০টি বাড়িঘরসহ মোট ৩ হাজার ৬৪৩টি বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির প্রেসিডেন্ট পির হোসেন কোলিভান্দ এ তথ্য জানিয়েছেন।
কোলিভান্দ আরও জানান, ঘরবাড়ি ছাড়াও ৫২৮টি বাণিজ্যিক ও সেবা কেন্দ্র, ১৪টি চিকিৎসা কেন্দ্র বা ওষুধ কারখানা এবং রেড ক্রিসেন্টের ৯টি স্থাপনা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
কোলিভান্দ উল্লেখ করেন, হামলার লক্ষ্যবস্তুগুলোর বেশির ভাগই ছিল ‘ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকা’।
তথ্যসূত্র: আল–জাজিরা
ইতিহাদ এয়ারওয়েজের একটি উড়োজাহাজআজ থেকে আবুধাবি রুটে ইতিহাদের সীমিত ফ্লাইট চলাচল শুরু
সংযুক্ত আরব আমিরাতের অন্যতম প্রধান রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ আজ শুক্রবার থেকে আবুধাবি এবং বিশ্বের গুরুত্বপূর্ণ গন্তব্যগুলোর মধ্যে ‘সীমিত পরিসরে বাণিজ্যিক ফ্লাইট’ আবার চালুর ঘোষণা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় এয়ারলাইনসটি জানিয়েছে, যেসব যাত্রীর নতুন করে চালু হওয়া ফ্লাইটে বুকিং নিশ্চিত হয়েছে বা যাদের সঙ্গে ইতিহাদ কর্তৃপক্ষ সরাসরি যোগাযোগ করেছে, শুধু তাঁরাই যেন বিমানবন্দরে যান।
তথ্যসূত্র: আল–জাজিরা
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রথমবার ইরানকে তাক করে টর্পেডো ছুড়ল যুক্তরাষ্ট্রইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা
ইসরায়েলের তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত হামলা ইসরায়েলের বাণিজ্যিক কেন্দ্র তেল আবিব লক্ষ্য করে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানের অভিজাত বাহিনী রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)।
আজ শুক্রবার এ হামলা চালানো হয়েছে বলে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ (ইরনা) এক প্রতিবেদনে জানিয়েছে।
ইরনা জানায়, রেভল্যুশনারি গার্ডসের এক বিবৃতিতে ‘তেল আবিবের কেন্দ্রস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সম্মিলিত হামলার’ কথা বলা হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো এখন তেল আবিবের দিকে ধেয়ে যাচ্ছে।
তথ্যসূত্র: ডন
জর্ডানের ইরবিদ শহরে বেশ কয়েকটি ড্রোন হামলা
জর্ডানের ইরবিদ শহরে বেশ কয়েকটি ড্রোন ছুড়েছে বিমান প্রতিরক্ষাবাহিনী। ঘটনাস্থল থেকে আল জাজিরার প্রতিনিধি এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।
ইরানে স্থল সেনা পাঠানোর চিন্তা এখন ‘সময়ের অপচয়’: ট্রাম্প