ইরানে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে সরকারের গভীর উদ্বেগ

· Prothom Alo

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে দেশটিতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। আজ রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে ইরানের উদ্ভূত পরিস্থিতি নিয়ে বাংলাদেশের নাগরিকদের বিষয়ে এই অবস্থানের কথা জানিয়েছে।

Visit milkshakeslot.online for more information.

বাংলাদেশ সতর্ক করে বলছে, শত্রুতার ধারাবাহিক প্রক্রিয়া শুধু কেবল আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা এবং বেসামরিক জনগণের সুরক্ষাকে বিপন্ন করবে। বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানায় এবং মতপার্থক্য নিরসনে কূটনৈতিক পথেই ফিরে আসার আহ্বান জানায়।

এ ছাড়া বাংলাদেশ বাহরাইন, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ ওই অঞ্চলের কিছু দেশের সার্বভৌমত্ব লঙ্ঘনের নিন্দা জানায়। বাংলাদেশ আশা করে, দ্রুততম সময়ের মধ্যে পরিস্থিতি শান্ত হবে এবং সমগ্র অঞ্চলে শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠিত হবে।

চার দেশের প্রতি ভিসা ও ফ্লাইটের বিষয়ে অনুরোধ

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) চার দেশের কূটনীতিকদের নিয়ে আজ সকালে আলোচনা করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।

আজ সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশি যাঁরা ওই দেশগুলোতে যেতে পারেননি, কিন্তু যাওয়ার কথা ছিল, তাঁদের যেন ভিসা নিয়ে সংকটে না পড়েন, সে জন‍্য চার দেশের কূটনীতিকদের সহযোগিতা চাওয়া হয়। একই সঙ্গে ফ্লাইট বন্ধের কারণে আটকে পড়া বাংলাদেশিদের দ্রুত যাওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানানো হয়। এ সময় দেশগুলোর পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি যত দ্রুত স্বাভাবিক হবে, তত দ্রুত বাংলাদেশিদের সংকট সমাধানের চেষ্টা করবে তারা।

এদিন পররাষ্ট্রসচিবের সঙ্গে আলোচনায় উপস্থিত ছিলেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও বাহরাইনের কূটনীতিকেরা।

Read full story at source