স্কুল একজন শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এমন একটা প্রতিষ্ঠান যার কোনো বিকল্প নেই

· Prothom Alo

প্রথম আলো ট্রাস্টের একটি আয়োজন বিনা মূল্যে মাদকবিরোধী পরামর্শ সহায়তা সভা। এ আয়োজনের আওতায় গত ৩১ জানুয়ারি ২০২৬ প্রথম আলোর কার্যালয় কারওয়ান বাজারে ১৭৪তম পরামর্শ সহায়তা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে ডা. রাহেনুল ইসলাম, মনোবিদ, কেন্দ্রীয় মাদক শক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র পরামর্শ প্রদান করেন। এইবারের বিষয়টি ছিল —' শিশুদের স্কুলভীতি ও অভিভাবকের করণীয়। সেখান থেকে একটি পরামর্শ তুলে ধরা হলো-

শিশুদের স্কুলভীতি নিয়ে জানতে চাইলে ডা. রাহেনুল ইসলাম বলেন - ' স্কুলভীতির জন্য বাংলা ইংরেজিতে যে শব্দটা ব্যবহৃত হয়—স্কুল রিফিউজাল—এটাকে কোনো রকম রোগ বা ব্যাধি হিসেবে চিহ্নিত করা হয়নি। কিন্তু এটি এমন একটি গুরুতর পরিস্থিতি, যেখানে আমাদের মেন্টাল হেলথ ইন্টারভেনশন দরকার। এর অর্থ কিন্তু এটা না যে ওষুধ দরকার। অনেক সময় শুধু পরামর্শই যথেষ্ট। এই ধরনের ঘটনা ঘটলে আমাদের গভীরে কী আছে, সেটা খুব ভালোভাবে খুঁজে দেখার দরকার আছে। কারণ একজন শিশুর পয়েন্ট অফ ভিউ থেকে, স্কুলিংটা কিন্তু বাধ্যতামূলক। উন্নত দেশগুলোতে একটি শিশু যদি বড় কোনো অপারেশনের মধ্য দিয়েও যায়, স্কুল থেকে শিক্ষক কিন্তু তাকে দেখে আসেন। স্কুল একজন শিশুর সুস্থভাবে বেড়ে ওঠার জন্য এমন একটা প্রতিষ্ঠান যার কোনো বিকল্প নেই।'

Visit asg-reflektory.pl for more information.

Read full story at source