২০২৫ সালে রেকর্ড সাংবাদিক হত্যা, দুই-তৃতীয়াংশই ইসরায়েলের হাতে
· Prothom Alo

বিশ্বজুড়ে ২০২৫ সালে রেকর্ড ১২৯ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। এর দুই-তৃতীয়াংশ প্রাণ হারিয়েছেন ইসরায়েলের সেনা ও নিরাপত্তাকর্মীদের হাতে। কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে) গত বুধবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
Visit asg-reflektory.pl for more information.
বিশ্বব্যাপী সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার সিপিজে গত তিন দশকের বেশি সময় ধরে গণমাধ্যম-সম্পর্কিত তথ্য সংগ্রহ করছে। নিউইয়র্কভিত্তিক সংস্থাটির মতে, এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো সাংবাদিক হত্যার রেকর্ড হলো। ২০২৫ সাল সাংবাদিকদের জন্য এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ বছর। ১২৯ জন নিহত সাংবাদিকের মধ্যে শুধু ইসরায়েলের হাতেই নিহত হয়েছেন ৮৬ জন। তাঁদের ৬০ শতাংশের বেশি ছিলেন ফিলিস্তিনি।
সিপিজে জানায়, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে ইউক্রেন ও সুদানেও সাংবাদিক নিহতের সংখ্যা বেড়েছে। প্রতিবেদনে ৩৯টি ঘটনায় ড্রোনের ব্যবহার বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ইসরায়েল গাজায় ২৮ জনকে এবং সুদানে দেশটির আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস পাঁচজনকে ড্রোন হামলায় হত্যা করেছে। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত হয়েছেন চারজন সাংবাদিক।
সিপিজের প্রতিবেদন অনুযায়ী, আরও অনেক সাংবাদিক দুর্নীতির খবর প্রকাশ করায় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। যেমন, বাংলাদেশে একটি জালিয়াতি চক্রের সঙ্গে জড়িত সন্দেহভাজনেরা এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে।