বসন্ত ছুঁয়েছে পাহাড়
· Prothom Alo
শীতের ধূসরতা পেরিয়ে পাহাড়ি জনপদ রাঙামাটি এখন রঙের উৎসবে মেতেছে। বনবনান্তে শিমুল, পলাশ, কৃষ্ণচূড়ার রক্তিম আভা আর অচেনা-চেনা বুনো ফুলের সমারোহে প্রকৃতি সাজিয়েছে নিজস্ব ক্যানভাস। রঙিন ফুলের টানে ভিড় করছে নানা জাতের পাখি ও প্রজাপতি। প্রকৃতির এই রাজকীয় সমারোহ আর মায়াবী রূপ দেখতে ভিড় করছেন প্রকৃতিপ্রেমীরা। এসব নিয়েই এই ছবির গল্প।
Visit rocore.sbs for more information.
ফুলের ওপর ডানা মেলেছে নীল-কালো প্রজাপতি কাঞ্চন ফুলের ওপর মধুর খোঁজে ব্যস্ত মৌটুসী নতুন কিশলয়ের রক্তিম ঝিলিকে বদলে যাচ্ছে পাহাড়ের রূপ উজ্জ্বল গোলাপি জিনিয়া ফুলের কেন্দ্রে হলুদ পরাগধানীর নিপুণ কারুকাজআগুনের স্ফুলিঙ্গের মতো ফুটে আছে লোরোপেটালাম ফুল গোধূলির আলোয় রাঙামাটির লেকের জলে মিশে যায় আকাশের আগুনে রং পাহাড়ের চূড়ায় থোকায় থোকায় ফুটে আছে বাগানবিলাস বসন্তের দূত হয়ে পাহাড়ে ফুটেছে উজ্জ্বল পলাশ কৃষ্ণচূড়ার ডালে উড়ন্ত প্রজাপতি পাহাড়ি বাগানে ফুটেছে মখমলি লাল মোরগঝুঁটিবসন্তে ফুটে থাকা জবা