‘পরীক্ষা’ দিয়ে হতে হবে বিসিবির প্রধান নির্বাচক
· Prothom Alo

প্রস্তাবটা বিসিবির দিক থেকেই ছিল। প্রধান নির্বাচক হওয়ার সেই প্রস্তাব নিয়ে ভেবে দেখতে হাবিবুল বাশার একটু সময় চেয়ে নিয়েছিলেন। পরে ভেবেচিন্তে দুদিন আগে বিসিবিকে জানান, তিনি রাজি। বিসিবির সঙ্গে তাঁর এ রকম আলোচনাও হয় যে আজকের বোর্ড সভার পর চুক্তির শর্ত নিয়ে আলোচনা হবে।
কিন্তু ভার্চ্যুয়াল সেই সভা শেষে হাবিবুল জানতে পারেন বিসিবির নতুন সিদ্ধান্ত। প্রধান নির্বাচক হতে হলে বিসিবিতে আবেদন করতে হবে, পাস করতে হবে ‘পরীক্ষা’য়।
Visit amunra-opinie.pl for more information.
আর প্রধান নির্বাচক থাকতে চান না গাজী আশরাফবর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের মেয়াদ শেষ হবে ২৮ ফেব্রুয়ারি। বিসিবি প্রথমে তাঁকে আরও কয়েক মাস দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ করলেও গাজী আশরাফ জানান, ব্যক্তিগত ব্যস্ততার কারণে তাঁর পক্ষে সেটা সম্ভব না–ও হতে পারে। আজকের বোর্ড সভায় হাবিবুলকে প্রধান নির্বাচক করার চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় এখন মেয়াদ শেষ হওয়ার পরও ‘সীমিত সময়ের’ জন্য থাকতে হচ্ছে গাজী আশরাফকে। আগামী মাসে পাকিস্তান দল ওয়ানডে সিরিজ খেলতে আসবে বাংলাদেশে। সে পর্যন্ত গাজী আশরফকেই দায়িত্ব চালিয়ে যেতে অনুরোধ জানানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের মেয়াদ শেষ হবে ২৮ ফেব্রুয়ারি।হাবিবুলকে প্রধান নির্বাচক করা যে কারণে হঠাৎ আটকে গেল, সেটি বাংলাদেশের ক্রিকেটেই নতুন। আজকের বোর্ড সভায় প্রধান নির্বাচক হিসেবে হাবিবুলের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করেছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমূল আবেদীন। বোর্ড সম্মতি দিলে আজই আনুষ্ঠানিকভাবে প্রধান নির্বাচক হিসেবে হাবিবুলের নাম ঘোষণা হতে পারত।
জাহানারার অভিযোগে যে শাস্তি হলো মঞ্জুরুলেরকিন্তু সভায় বিসিবির পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাসুদ প্রস্তাব দেন, নির্বাচক কমিটিতে যিনিই আসুন, সেটির একটি প্রক্রিয়া থাকা উচিত। সেই চিন্তা থেকেই সবার সম্মতিতে সিদ্ধান্ত হয়, আগামী কয়েক দিনের মধ্যে নির্বাচক চেয়ে বিজ্ঞাপন দেবে বিসিবি। আগ্রহীদের আবেদনের পর সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে শুধু যোগ্য প্রধান নির্বাচকই নয়, প্রয়োজনে নতুন আরও নির্বাচকও নেওয়া হতে পারে। আবদুর রাজ্জাক বিসিবির পরিচালক হয়ে যাওয়ার পর জাতীয় নির্বাচক কমিটি চলছে মাত্র দুজন সদস্য নিয়ে। কাজেই প্রধান নির্বাচক ছাড়া আরও একজন নতুন নির্বাচকও নিতে হবে।
জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার হতে পারেন পরবর্তী প্রধান নির্বাচকবয়সভিত্তিক পর্যায়ে বিসিবিতে বর্তমানে নির্বাচক আছেন পাঁচজন—মেহরাব হোসেন, এহসানুল হক ও নাদিফ চৌধুরীর সঙ্গে গত নভেম্বরে যোগ হয়েছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি ও সাবেক উইকেটকিপার–ব্যাটসম্যান আনোয়ার হোসেন। চাইলে তাঁরাও জাতীয় নির্বাচক হতে আবেদন করতে পারবেন।
ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীনের সঙ্গে প্রধান নির্বাচক নিয়োগের প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও সহসভাপতি ফারুক আহমেদ এবং দুই পরিচালক খালেদ মাসুদ ও আবদুর রাজ্জাক।
বিসিবির নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক আজ এই প্রতিবেদককে বলেন, ‘অনেকে হয়তো মনে করেন, “বিসিবি কি আমাকে নেবে নাকি!” আমরা এই ভুল ধারণাটা ভেঙে দিতে চাই। যিনিই নিজেকে যোগ্য মনে করেন, তিনি আবেদন করতে পারবেন। এভাবে আমাদের অপশনও বাড়বে।’
ক্রিকেট পরিচালনা প্রধান নাজমূল আবেদীনের সঙ্গে প্রধান নির্বাচক নিয়োগের প্রক্রিয়ায় সম্পৃক্ত থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও সহসভাপতি ফারুক আহমেদ এবং দুই পরিচালক খালেদ মাসুদ ও আবদুর রাজ্জাক। সূত্র জানিয়েছে, বিসিবি সাক্ষাৎকার প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচক নিয়োগের পথে হাঁটলেও প্রধান নির্বাচক শেষ পর্যন্ত হাবিবুলেরই হওয়ার সম্ভাবনা বেশি। তাঁর চাইতে যোগ্য কাউকে এই মুহূর্তে বিসিবিও দেখছে না। তবে ভবিষ্যতের কথা ভেবে আবেদন প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে বোর্ড অন্য আগ্রহীদের সম্পর্কেও ধারণা পেতে চায়।
২০১৬ সাল থেকে ২০২৪ সালের শুরুর দিক পর্যন্ত প্রায় আট বছর বিসিবির নির্বাচক কমিটির সদস্য ছিলেন হাবিবুল বাশারজাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল ২০১৬ সাল থেকে ২০২৪ সালের শুরুর দিক পর্যন্ত প্রায় আট বছর বিসিবির নির্বাচক কমিটির সদস্য ছিলেন। দীর্ঘদিন একই দায়িত্বে থাকার পর ২০২৪ সালে সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ও হাবিবুলের চুক্তি নবায়ন করেনি বিসিবি। ২০২৪ সালের মার্চে গাজী আশরাফ হোসেনের নেতৃত্বে নতুন নির্বাচক কমিটি গঠিত হয়, আগের কমিটির শুধু আবদুর রাজ্জাকই ছিলেন সেখানে। দুই বছরের চুক্তিতে গাজী আশরাফের সঙ্গে যোগ দেন হান্নান সরকারও, যিনি এক বছর নির্বাচকের দায়িত্ব পালন করে গত বছরের ফেব্রুয়ারিতে আবার ফিরে যান কোচিংয়ে।
নির্বাচক কমিটিতে না থাকলেও বিসিবিতে অন্য দায়িত্ব নিয়ে থেকে যান মিনহাজুল ও হাবিবুল। হাবিবুলকে প্রথমে দেওয়া হয়েছিল নারী ক্রিকেটের হেড অব অপারেশনস পদে, সেখান থেকে এখন তিনি গেম ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম কো-অর্ডিনেটর। মিনহাজুলকে দেওয়া হয় বিসিবির প্রধান প্রোগ্রাম কো–অর্ডিনেটরের দায়িত্ব।
মেয়েদের বিপিএল: সভায় মেয়েদের প্রথম বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ডব্লুবিপিএল) টি–টুয়েন্টির সূচিও অনুমোদন হয়েছে। ৪ এপ্রিল শুরু হয়ে ফাইনাল ১৪ এপ্রিল। তিন দলের টুর্নামেন্টে ঢাকা ও চট্টগ্রামে লিগ পর্ব শেষে ফাইনাল হবে ঢাকায়। প্লেয়ার্স ড্রাফট হবে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে।
অবশেষে মেয়েদের বিপিএলের ঘোষণা বিসিবির