৩০–এ পা দিয়ে কী করতে চান ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী

· Prothom Alo

হলিউড অভিনেত্রী সোফি টার্নার ৩০ বছরে পা দিয়েছেন গতকাল, ২১ ফেব্রুয়ারি। জন্মদিনের আগে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ৩০-এ পা দেওয়াকে তিনি ভীষণ ইতিবাচকভাবে দেখছেন। সিবিএস মর্নিংকে তিনি বলেন, ‘আমি জীবনের এই নতুন অধ্যায়ে আত্মবিশ্বাস নিয়ে ঢুকতে চাই। নিজেকে যতটা সম্ভব ভালোভাবে জানতে চাই।’ কয়েক মাস ধরে তাই আত্মসমালোচনা ও মানসিক যত্নের ওপর জোর দিয়েছেন তিনি।

আলোচিত বিচ্ছেদের পর নতুন শুরু

Visit forestarrow.help for more information.

সোফি টার্নারের ব্যক্তিগত জীবনও গত কয়েক বছরে ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। ২০১৯ সালে বিয়ে করেন সংগীতশিল্পী জো জোনাসকে। চার বছরের দাম্পত্যের পর ২০২৩ সালের সেপ্টেম্বরে জোনাস বিচ্ছেদের আবেদন করেন। এরপর দুই মেয়ে—উইলা (৫) ও ডেলফিনকে (৩) ঘিরে আইনি টানাপোড়েনও তৈরি হয়। টার্নার অভিযোগ করেছিলেন, সন্তানদের পাসপোর্ট আটকে রাখা হয়েছে এবং তাঁদের ইংল্যান্ডে ফেরত যেতে দেওয়া হচ্ছে না। পরে মামলা প্রত্যাহার করেন তিনি; ২০২৪ সালের সেপ্টেম্বরে গোপন শর্তে দুজনের মধ্যে সমঝোতা হয়।

সোফি টার্নার। ইনস্টাগ্রাম থেকে

সিবিএস মর্নিং অনুষ্ঠানের সহ-উপস্থাপক গেইল কিং যখন বলেন, ‘আপনি তো বেশ ভালোভাবেই ঘুরে দাঁড়িয়েছেন’—টার্নার তখন স্বীকার করেন, সাম্প্রতিক বছরগুলো ছিল আত্ম-অন্বেষণের সময়। তাঁর কথায়, ‘আমি ৩০-এ ঢুকতে চাই নিজের ওপর ভরসা নিয়ে। এখন মনে হচ্ছে, আমি প্রস্তুত।’

অস্বস্তিকর চুম্বনের দৃশ্য নিয়ে বললেন ‘গেম অব থ্রোনস’ তারকা

কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য
নতুন বছরে টার্নারের হাতে রয়েছে একাধিক প্রকল্প, এর মধ্যে আছে প্রাইম ভিডিওর নতুন সিরিজ ‘স্টিল’-এ প্রধান চরিত্রে অভিনয়। তবে কাজের পাশাপাশি তিনি চান জীবনে একটু শান্ত সময়। ‘অনেক কাজ করতে চাই, আবার একটু শান্তিও চাই,’ বলেন তিনি। সন্তানদের নিয়ে পার্কে যাওয়া, জাদুঘর ঘোরা—এই সাধারণ মুহূর্তগুলোই তাঁর কাছে এখন সবচেয়ে মূল্যবান।
সোফি টার্নার ‘গেম অব থ্রোনস’-এর সানসা স্টার্ক চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান।

পিপলডটকম অবলম্বনে

Read full story at source